চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০৩ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A

বাঙালির দুয়ারে কড়া নাড়ছে প্রাণের উৎসব, পহেলা বৈশাখ। অসাম্প্রদায়িক চেতনার বর্ষবরণ উৎসব। এবারও এ উৎসব এসেছে নতুন দিনের নতুন পথচলায় আমাদের জাতীয় জীবন আলোকিত করার জন্য। প্রতিটি নতুন বছর আসে নতুন বার্তা নিয়ে।

এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’। এমন এক সময়ে আমাদের সামনে পহেলা বৈশাখ হাজির হয়েছে, যখন নুসরাত হত্যাকাণ্ডসহ বনানী ও চকবাজারের আগুনে জাতীয়ভাবে আমরা জর্জরিত। এসব গ্লানি আর অকল্যাণের বিপরীতে আমরা মস্তক তুলিতে চাই অনন্ত আকাশে। যাতে এ ধরনের জীর্ণতাকে আমরা পদদলিত করে সামনের দিকে এগিয়ে যেতে পারি।

বাঙালির হাজার বছরের ঐতিহ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে অতীতের ভুলত্রুটি এবং গ্লানি ভুলে জীবনের সমৃদ্ধির প্রত্যাশায় আমরা আশায় বুক বা‍ঁধি। দেনা-পাওনা চুকিয়ে নতুন করে শুরু করি জীবনের জয়গান। এবারও বছরজুড়ে যাতে আমরা সবাই জীবনের জয়গান গাইতে পারি, এটাই আমাদের কামনা।

Banglabid

এটা স্বীকার করতে হবে যে, আমাদের ইতিহাস কৃষিজ ইতিহাস। তাই বাংলা বর্ষবরণের সঙ্গে কৃষিমাতৃক বাংলার নিবিড় যোগাযোগ রয়েছে। এরপরও বাঙালির নতুন বর্ষবরণ অনুষ্ঠানে সম্প্রতি কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ বছর যেন এইসব গ্লানি অপমান মুছে আমরা নতুন দিনের যাত্রাকে উদ্ভাসিত করতে পারি, নতুন বছরে এই হোক আমাদের শপথ। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পহেলা বৈশাখবৈশাখমঙ্গল শোভাযাত্রাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দর্শকের সামনে আসছে আরিফের ‘প্যারাডাইস নেস্ট’

পরবর্তী

নববর্ষে দেশবাসীকে কাদেরের শুভেচ্ছা

পরবর্তী

নববর্ষে দেশবাসীকে কাদেরের শুভেচ্ছা

চৈত্রের সাঁঝ বেলায় জাবিতে ব্যাঙের বিয়ে

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT