চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদ কমিটি ও ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

এস কে রাসেলএস কে রাসেল
৯:৩০ অপরাহ্ণ ২৬, মে ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের নতুন কমিটি গঠন ও ইমাম নিয়োগকে কেন্দ্র করে পৃথক দু’টি ঘটনায় অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ মে) জুমার নামাজের পর উপজেলার কালিকাপ্রসাদ ও আগানগর ইউপির নবীপুর এলাকায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২৭জন। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ১০ জনকে। গুরুতর আহত দু’জনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার খান বাড়ি বংশের জায়গায় উপজেলা কালিকাপ্রসাদ খান বাড়ি জামে মসজিদটি অনেক বছর আগে নির্মাণ করা হয়। ২০১৯ সাল থেকে খান বাড়ির বংশের কবির খান মসজিদটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কমিটির মেয়াদ শেষ হলে কয়েকদিন আগে তাকে পুণরায় সভাপতি করেন এলাকাবাসী। কিন্ত প্রতিপক্ষ মুরাদ খানসহ কাউছার, আলাউদ্দিন মিয়া গংরা কবির খানকে পুনরায় সভাপতির দায়িত্ব দিতে বাধা দেন। এ নিয়ে জুমার নামাজের পর দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ২৫ জন আহত হন। এসময় প্রতিপক্ষরা কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুরা মসজিদের ইমাম নিয়োগ নিয়ে এলাকার নসব আলী ও বাবইরার বাড়ির বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। কারণ হিসেবে জানা যায়, নসব আলীর বাড়ির লোকজন আ. আওয়াল নামের একজনকে মসজিদের ইমাম নিয়োগ দিয়েছেন। কিন্তু বাবইরার বাড়ির লোকজন তার নিয়োগ মানতে রাজি নয়। এ নিয়ে জুমার নামাজের পর দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া বলেন, মসজিদ কমিটির সভাপতির পদ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। কয়েকটি বাড়িঘরও ভাঙচুর-লুটপাট করা হয়। ঘটনাটি দুঃখজনক।

Reneta

নবীপুর এলাকার বাবইরার বাড়ির আহত সুমন বলেন, মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’টি ঘটনা ধর্মীয় বিষয় নিয়ে। খবর পেয়ে পুলিশ দুই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জের ভৈরব
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT