এমপিও ভুক্ত সকল স্কুল কলেজের মাসিক টিউশন ও পরীক্ষার ফি সহ অন্যান্য ফি নির্ধারণ করে একটি নীতিমালা প্রণয়নে জন্য লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিস পাঠান।
ওই নোটিসে এমপিও ভুক্ত এবং নন- এমপিও ভুক্ত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের অবসর কালীন কি কি ভাতা এবং তা কি পরিমাণ হবে সেটা নির্ধারণও চেয়েছেন।
শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক, চেয়ারম্যান, ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির চেয়ারম্যান, আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির চেয়ারম্যান, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ নয়জনকে আগামি ৭২ ঘন্টার মধ্যে এই লিগ্যাল নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ হিশেবে ‘এবিষয়ে রিট করা হবে’ বলে জানান, আইনজীবী ইউনুছ আলী আকন্দ।








