স্পোর্টস

বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি অনলাইন অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি অনলাইন অনুষ্ঠানে উপস্থিত, যেখানে অন্যান্য অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এখন থেকে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিবেন মাশরাফি।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘দেশের সাধারণ মানুষকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে বিকাশের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। বিকাশ শুধু মানুষের দৈনন্দিন বা জরুরি প্রয়োজনেই পাশে থাকছে তা নয় বরং স্বাস্থ্যসেবা এবং শিশু শিক্ষাক্ষেত্রে বিনিয়োগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘মাশরাফি শুধু খেলার মাঠেই সফল নয়, বরং একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি লাখ লাখ বাংলাদেশির কাছে একজন আইকন। তার সততা, আবেগ, বিনয় এবং হার না মানা সংকল্প দেশবাসীকে আর্থিক সেবা প্রদানে বিকাশের প্রতিশ্রুতি ও মূল্যবোধের সঙ্গে চমৎকারভাবে মিলে যায়।’

২০১১ সাল থেকে বিকাশ বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদান করে আসছে।

বিষয়:বিকাশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…