চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিনহোর ‘খোঁড়া’ ম্যানইউ এখন অপ্রতিরোধ্য ‘রেসের ঘোড়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

থামানো যাচ্ছে না ওলে গানার সলশেয়ারের বিজয়রথ। হোসে মরিনহোর সময় খোঁড়াতে খোঁড়াতে প্রিমিয়ার লিগে ক্রমশ পেছাতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর নরওয়ের কোচ ইতিহাস গড়ে বসেছেন। কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনও যেটা করে দেখাতে পারেননি, সেটাই করে দেখালেন রেড ডেভিলদের আপদকালীন কোচ।

ক্লাবের ইতিহাসে সলশেয়ারই প্রথম কোচ, যিনি দায়িত্ব নেয়ার পর প্রথম পাঁচ ম্যাচে জয় তুলে নেয় ম্যানইউ। তবে আক্ষরিক অর্থে তেমন বড় কোনো পরীক্ষায় বসতে হয়নি তাকে।

চারটি লিগের ম্যাচ ও একটি এফএ কাপের ম্যাচসহ প্রথম পাঁচটি লড়াইয়ে তেমন বড়সড় প্রতিদ্বন্দ্বীর মুখে পড়তে হয়নি। অবশেষে সলশেয়ারকে বসতে হয় সেই অগ্নিপরীক্ষায়ও। যদিও তাতেও সসম্মানে পাশ করেছেন।

প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটি (৫-১), হাডার্সফিল্ড (৩-১), বোর্নমাউথ (৪-১) ও নিউক্যাসলকে (২-০) হারানোর পর এফএ কাপের শেষ ম্যাচে রিডিংকে (২-০) পরাজিত করে সলশেয়ারের শিষ্যরা। এবার তাদের সামনে ছিল ফর্মে থাকা টটেনহ্যাম হটস্পার। রোববার রাতে হ্যারি কেনদের তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে টানা ছয় ম্যাচে জয় তুলে নেয় ওলে গানারের ম্যানইউ।

ম্যাচের একমাত্র তথা জয়সূচক গোলটি করেন মার্কাস রাশফোর্ড। তবে দলের আসল নায়ক গোলকিপার ডেভিড ডি’গিয়া। টটেনহ্যামের মুহূর্মুহূ আক্রমণ প্রতিহত করেন ইউনাইটেডের শেষ ডিফেন্স। কেন, ডেলে আলিদের একের পর এক দুর্দান্ত সব আক্রমণ দারুণ ক্ষিপ্রতায় আটকে দেন স্প্যানিশ গোলকিপার।

টটেনহ্যাম গোলকিপার হুগো লরিসও বেশ কয়েকটা অনবদ্য সেভ করেন। নাহলে জয়ের ব্যবধান বাড়িয়ে নিত ম্যানইউ। দুই গোলকিপারের অনবদ্য পারফরম্যান্সের মাঝে ৪৪ মিনিটের মাথায় পল পগবার পাস থেকে নিখুঁত নিশানায় গোল করেন রাশফোর্ড।

Reneta

এই জয়ে ম্যানইউ পয়েন্ট তালিকায় আর্সেনালকে (২২ ম্যাচে ৪১ পয়েন্ট) ধরে ফেললেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ছয় নম্বরেই রয়ে গেছে। তবে চার নম্বরে থাকা চেলসির থেকে ব্যবধান কমিয়ে ৬ পয়েন্টে নিয়ে এসেছে। শীর্ষ দুটি দল যথারীতি লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলম্যানইউলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT