চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মমতার প্রশংসায় বাংলায় টুইট শাহরুখের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ০৫, এপ্রিল ২০২০
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস মোকাবেলায় এবার এগিয়ে এসেছেন বলিউড কিং শাহরুখ খান। তিনি বাংলায় টুইট বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন: ‘দিদির নিঃস্বার্থ মানবিক কাজের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ভাইয়ের কর্তব্য।’ পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়ে সেই দায়িত্বই পালন করতে চান শাহরুখ।

বৃহস্পতিবার রাতে শাহরুখ খান করোনা মোকাবেলায় সাতটি ফান্ডে অনুদানের কথা জানিয়েছিলেন। বলেছিলেন, শুধু আর্থিক সহায়তা নয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে এই কঠিন পরিস্থিতিতে মাঠে নেমে কাজ করবে তার চারটি সংস্থা।

 

দিদি, আপনার নিঃস্বার্থ মানবিক কাজে, একটি ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য।

Aami Kolkata, we believe…
“I slept and dreamt that life was joy. I awoke and saw that life was service. I acted and behold, service was joy.”
– Rabindranath Tagore https://t.co/CqVtaS8o0D

— Shah Rukh Khan (@iamsrk) April 4, 2020

তবে শাহরুখ শুরুতে দিল্লি, মুম্বাই এবং কলকাতাতে বিশেষ নজর দিচ্ছেন। কলকাতার প্রতি আলাদা ভালোবাসা থেকে শাহরুখ এমন কর্তব্য পালন করবেন বলে জানান।

শাহরুখ খানের এই নজিরবিহীন উদ্যোগের আগেই প্রশংসা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার ‘ভাই’ শাহরুখের উদ্দেশে টুইট করে ধন্যবাদ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Reneta

মমতার সেই টুইটের জবাব এল সন্ধ্যায়। একদম বাদশাহী কায়দায় শাহরুখ স্পষ্ট বাংলায় জবাব দিলেন। তিনি লেখেন: ‘দিদি, আপনার নিঃস্বার্থ মানবিক কাজে, একটি ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য’।

 

Thank you @iamsrk, your contribution will help assist a lot of distressed people during these challenging times. Such humane benefaction will keep inspiring millions in this country who look up to you as their role model with respect and reverence. https://t.co/pj5bg77XUl

— Mamata Banerjee (@MamataOfficial) April 4, 2020

এদিন সকালে শাহরুখে উদ্দেশে মুখ্যমন্ত্রী টুইট করেন, ‘ধন্যবাদ শাহরুখ। তোমার অনুদান বহু দুঃস্থ মানুষকে এই কঠিন সময়ে সাহায্য করবে। এই ধরনের দয়ার অনুদান এ দেশের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেবে, যারা তোমার দিকে তাকিয়ে থাকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে, যারা তোমাকে নিজেদের অনুপ্রেরণা ভাবে’।

জানা গিয়েছে, রাজ্যের করোনা রিলিফ ফান্ডে আড়াই কোটি টাকার অনুদান দিচ্ছেন শাহরুখ খান। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এ কথা জানিয়েছেন স্বয়ং শাহরুখ।

এছাড়াও একাধিক কর্মসূচির মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুরক্ষিত করতে ৫০,০০০ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই প্রদান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসমমতা বন্দ্যোপাধ্যায়শাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT