চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্দিরে আতশবাজির উৎসব থেকে মৃত্যুর মিছিল (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারতের কেরালার পুত্তিঙ্গল মন্দিরে আগুন লেগে কমপক্ষে ১০৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ এবং আহত হয়েছে সাড়ে ৩শ’ জনেরও বেশি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে তিনটার দিকে মন্দিরের পাশের মাঠে স্থানীয় নববর্ষ ‘ভিসু’ উদযাপন উপলক্ষে আতশবাজি উৎসবের জন্য ১০ থেকে ১৫ হাজার মানুষ জমা হয়েছিলো। নিরাপত্তা ঝুঁকি এড়াতে স্থানীয়দের অভিযোগেই উৎসবে আতশবাজি নিষিদ্ধ করেছিলেন ম্যাজিস্ট্রেট। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে বাজি পোড়াতে গিয়ে সেখান থেকেই ওই দুর্ঘটনা ঘটে।

অনুমতি ছাড়া আতশবাজির আয়োজনের জন্য মন্দির ব্যবস্থাপক এবং এর আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে কেরালা পুলিশ।

Banglabid

প্রত্যক্ষদর্শীরা জানান, আতশবাজি প্রতিযোগিতা নিষিদ্ধ হওয়া স্বত্ত্বেও মন্দিরের কাছে রাতভর বাজি ফাটানোর প্রতিযোগিতা চলছিলো। হঠাৎ করেই আতশবাজি থেকে আগুনের স্ফুলিঙ্গ গিয়ে পড়ে মন্দির চত্বরে জমা করে রাখা বাজির স্তুপে।

মুহূর্তের মধ্যেই সেখানে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে গোটা মন্দির ও মন্দির চত্বরে। আতশবাজির আনন্দ উৎসব পরিণত হয় মৃত্যুর করুণ আর্তনাদে।

আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায় অনেকে। দৌঁড়াদৌঁড়ির সময় পদপিষ্ট হয়ে আরো অনেকের মৃত্যু হয়।

Reneta

আগুন আয়ত্তে আনা সম্ভব হলেও বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিলো যে মন্দিরের ছাদের বিশাল এক অংশ ভেঙে পড়ে। ওই ভবনধসেই বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তুপের নীচে কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। এখনো মন্দিরের ভেতর অনেকে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবাহিনীর ৪ টি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে। পরিস্থিতি সামলাতে বিশেষ উদ্ধারকারী বাহিনী, পুলিশ এবং দমকল বাহিনী চেষ্টা করছে। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মূখ্যমন্ত্রী উম্মেন চণ্ডী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। তিনি টুইট করেন, ‘মূখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছি।’

এ ঘটনায় কেরালা যাচ্ছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে দু’লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ভিডিওতে দেখুন বিস্ফোরণের ধারণকৃত দৃশ্য:

প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেরালা-আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মায়ার ‘হাইকোর্ট দেখা’র আদেশই বহাল

পরবর্তী

হিপহপ স্টাইলে কুদ্দুস বয়াতির গান (ভিডিও)

পরবর্তী

হিপহপ স্টাইলে কুদ্দুস বয়াতির গান (ভিডিও)

ভুলে যাননি প্রধানমন্ত্রী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT