চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্দিরে আতশবাজির আগুনে ভারতে ৮০ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারতের কেরালার পুত্তিঙ্গল মন্দিরে আগুন লেগে কমপক্ষে ৮৪ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ এবং আহত হয়েছে সাড়ে ৩শ’ জনেরও বেশি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে তিনটার দিকে মন্দিরের পাশের মাঠে আতশবাজি উৎসবের জন্য ১০ থেকে ১৫ হাজার মানুষ জমা হয়েছিলো। সেখান থেকেই ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতশবাজি প্রতিযোগিতা নিষিদ্ধ হওয়া স্বত্ত্বেও মন্দিরের কাছে রাতভর বাজি ফাটানোর প্রতিযোগিতা চলছিলো। হঠাৎ করেই আতশবাজি থেকে আগুনের স্ফুলিঙ্গ গিয়ে পড়ে মন্দির চত্বরে জমা করে রাখা বাজির স্তুপে। মুহূর্তের মধ্যেই সেখানে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে গোটা মন্দির ও মন্দির চত্বরে।

Banglabid

আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায় অনেকে। দৌঁড়াদৌঁড়ির সময় পদপিষ্ট হয়ে আরো অনেকের মৃত্যু হয়।

আগুন আয়ত্তে আনা সম্ভব হলেও বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিলো যে মন্দিরের ছাদের একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তুপের নীচে কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। এখনো মন্দিরের ভেতর অনেকে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবাহিনীর ৪ টি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে। পরিস্থিতি সামলাতে বিশেষ উদ্ধারকারী বাহিনী, পুলিশ এবং দমকল বাহিনী চেষ্টা করছে। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Reneta

মূখ্যমন্ত্রী উম্মেন চণ্ডী ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। তিনি টুইট করেন, ‘মূখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছি।’ রোববার যে কোনো সময় এ ব্যাপারে কেরালা যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেরালা-আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজামীর রিভিউ শুনানি আবার পিছিয়েছে

পরবর্তী

নতুন কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

নতুন কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নদীতে চলছে গাড়ি!

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT