চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুড়ে যাওয়া মন্দিরে মোদি, উইলিয়াম-কেটের সমবেদনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

কেরালায় মন্দিরে আতশবাজি দুর্ঘটনায় ১০৬ জন নিহতের ঘটনাকে ‘হৃদয়বিদারক’ ও ‘অবর্ণনীয় বেদনার’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল ভোরের দিকে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনার পর বেশ কয়েকজন চিকিৎসকসহ দুর্ঘটনাস্থলে পৌঁছে ভারতের প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।

ধর্মীয় অনুষ্ঠানে এতো মানুষের প্রাণহানীতে সমবেদনা জানিয়েছেন ভারত সফররত ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন।

Banglabid

আতশবাজির স্তুপে বিস্ফোরণের একদিন পরও বিভীষিকাময় সেই মুহুর্তের প্রত্যক্ষদর্শীরা ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না। ভয়াবহ বিস্ফোরণে উড়ন্ত কংক্রিট আর মানবদেহের খণ্ডাংশের ভয়াল স্মৃতি তাদের তাড়া করে ফিরছে।

মৃতদেহগুলো দেখে কার লাশ তা সনাক্ত করার কোনো উপায় নেই। ডিএনএ টেস্টই একমাত্র ভরসা বলে জানান কেরালার পুলিশ প্রধান টিপি সেনকুমার।

দুর্ঘটনাস্থলের খুব কাছে অনিতা প্রকাশের বাড়িটি ছিলো। এখন সেটি ধ্বংসস্তুপ। তবে সৌভাগ্যক্রমে দুর্ঘটনার রাতে তারা কেউ বাড়িতে ছিলেন না।

Reneta

বিবিসি হিন্দিকে তিনি বলেন, ‘আমাদের বাড়িটি এখন বসবাসের অযোগ্য। ঘরের সব কিছু ধ্বংস হয়ে গেছে, বিস্ফোরণে সব উড়ে গেছে’।

ঘটনার ভয়াবহতার টের পাওয়া যায় এক মোটরসাইকেল চালকের ভাষ্যে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূর দিয়ে মোটরসাইকেল চালানোর সময়ও উড়তে থাকা কংক্রিট আছড়ে পড়তে দেখেছেন বলে জানান জয়শ্রী হরকৃষ্ণা।

গতরাতে ভারতের কেরালার পুত্তিঙ্গল মন্দিরে আগুন লেগে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ১০৬ জন নিহত হয়। দগ্ধ এবং আহত হয় সাড়ে ৩শ’ জনেরও বেশি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, রাত সাড়ে তিনটার দিকে মন্দিরের পাশের মাঠে স্থানীয় নববর্ষ ‘ভিসু’ উদযাপন উপলক্ষে আতশবাজি উৎসবের জন্য ১০ থেকে ১৫ হাজার মানুষ জমা হয়েছিলো।

নিরাপত্তা ঝুঁকি এড়াতে স্থানীয়দের অভিযোগেই উৎসবে আতশবাজি নিষিদ্ধ করেছিলেন ম্যাজিস্ট্রেট। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে বাজি পোড়াতে গিয়ে সেখান থেকেই ওই দুর্ঘটনা ঘটে।

অনুমতি ছাড়া আতশবাজির আয়োজনের জন্য মন্দির ব্যবস্থাপক এবং এর আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে কেরালা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতশবাজি প্রতিযোগিতা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মন্দিরের কাছে রাতভর বাজি ফাটানোর প্রতিযোগিতা চলছিলো। হঠাৎ করেই আতশবাজি থেকে আগুনের স্ফুলিঙ্গ গিয়ে পড়ে মন্দির চত্বরে জমা করে রাখা বাজির স্তুপে।

মুহূর্তের মধ্যেই সেখানে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে গোটা মন্দির ও মন্দির চত্বরে। আতশবাজির আনন্দ উৎসব পরিণত হয় মৃত্যুর করুণ আর্তনাদে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেরালা-আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতার বড় জয়

পরবর্তী

কেনো বার্নি স্যান্ডার্সই সেরা বিকল্প

পরবর্তী

কেনো বার্নি স্যান্ডার্সই সেরা বিকল্প

হ্যাঁ বলেছেন এশা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT