মনোজ-অর্ষার ‘মন মায়াজাল’
বুধবার বিকেল ৩ টায় চ্যানেল আইতে প্রচার হবে মনোজ-অর্ষা অভিনীত 'মন মায়াজাল'

মনোজ ও অর্ষার ছবি, নাটকের দৃশ্য, প্রেমের গল্পের দৃশ্য, মনোজের ভাবুক মুখ ও অর্ষার শান্ত চেহারা।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাত্রি আর নিহাদের বিয়েটা হুট করেই অনেকটা পারিবারিক আয়োজনেই হয়। বিয়েতে দুজনের অমত না থাকলেও, মত যে কারোও ছিল না তা বোঝা যায় প্রথম রাত থেকেই। বাসর ঘরে দুজনের এক সঙ্গে প্রথম বাক্য ‘আমার একটু সময় লাগবে’।
এর পর একই ঘরে দুজনের আলাদা থাকা। এতে যেন কারোও কোন আপত্তি ছিল না। রাত্রি তার মত করেই একাকিত্ব কাটায়। আর নিহাদও তার কোন কাজে রাত্রির অংশ গ্রহণটা চায় না। নিজে নিজেই নিজের নাস্তাটা থেকে শুরু করে সব করে নেয়।
বছর দুয়েক আগে থেকেই রাত্রির সাথে সাঈদের প্রেমের সম্পর্ক ছিল। আর এই সম্পর্কেও পরিণতি বিয়ের দ্বার পর্যন্ত গড়ালেও, শেষ পর্যন্ত বিয়েটা হয় না। সাঈদ স্কলারশিপ নিয়ে চলে যায় লন্ডনে। এর পর থেকে রাত্রির সাথে সাঈদের যোগাযোগটা আর হয়ে উঠে না। অনেক প্রতীক্ষার পর বাবার জোড়াজোড়িতেই নিহাদকে বিয়ে করতে হয় রাত্রির। আর নিহাদ প্রেম করে বিয়ে করেছিল মিতুকে। বেশ সাজানো গোছানো সংসারে ভালবাসার কোন অভাব ছিল না তাদের। কিন্তু এই সুখ নিহাদের জীবনে দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু কেন? জানতে হলে দেখতে হবে ‘মন মায়াজাল’ নামের টেলিছবিটি।
হামেদ হাসান নোমান এর রচনায় টেলিছবিটি পচিালনা করেছেন দেবব্রত রনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, জামশেদ শামীম, মিষ্টি জাহান প্রমুখ।
নির্মাতা রনি জানান, লাক্স নিবেদিত ‘মন মায়াজাল’ টেলিছবিটি বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় চ্যানেল আইতে প্রচার হবে।







