চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মডেল থেকে ফার্স্ট লেডি

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:০১ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

আরেকটি মার্কিন নির্বাচন-আরেকজন প্রেসিডেন্ট-আরেকজন ফার্স্ট লেডি; যুক্তরাষ্ট্রের প্রতিটি নির্বাচনেই প্রেসিডেন্টের পাশাপাশি কে হচ্ছেন ফার্স্ট লেডি এ নিয়ে বিশ্ববাসীর কৌতুহলের কমতি থাকে না। এবার যেমন হোয়াইট হাউজ ফার্স্ট লেডি হিসেবে পেয়েছে মেলানিয়া ট্রাম্পকে। যার আজকের এই অবস্থানের পেছনে রয়েছে স্লোভেনিয়ার উঠতি ফ্যাশান ডিজাইনার থেকে রাতারাতি মডেল হয়ে ওঠার গল্প। সব শেষে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখা এবং ১০ বছরের অভিবাসন প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ।

বিশ্বের বাঘা-বাঘা গণমাধ্যমের জনমত জরিপসহ সকল হিসেব উল্টে দিয়ে বিজয়ের মুকুট মাথায় তুলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেছনে ফেলেছেন ডেমোক্রেট হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে। নির্বাচনের ডামাডোল শেষে এখন আগ্রহ ফার্স্ট লেডির দিকে।

melania2
মডেলিংয়ে ক্যামেরার সামনে মেলানিয়া

কে এই মেলানিয়া ট্রাম্প: ১৮ শতকের পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডিরাও চলে এসেছেন লাইম-লাইটে। রাখছেন যুক্তরাষ্ট্রের রাজনীতি থেকে সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। যদিও এ বিষয়ে লিখিত কোনো রীতি বা আইন নেই।

Banglabid

মেলানিয়ার জন্ম যুগোস্লোভিয়ায়, যা বর্তমানে স্লোভেনিয়া নামে পরিচিত। স্লোভেনিয়ার শেভানিকারের বাসিন্দা ছিলেন তিনি। জন্মের পর ১৬ বছর পর্যন্ত শৈশব-কৈশর কাটিয়ে যৌবনের প্রারম্ভেই পা রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। অভিবাসী হিসেবে ১০ বছরের আইনি প্রক্রিয়া শেষে নাগরিকত্ব পান যুক্তরাষ্ট্রের।

শুরুতে মেলানিয়ার স্বপ্ন ছিলো ফ্যাশান ডিজাইনার হওয়া। এরই মধ্যে নজরে পড়েন ফ্যাশান ফটোগ্রাফর স্টেইন জের্কোর। তার পরেরটা মেলানিয়ার মডেল হয়ে ওঠার গল্প। ১৬ বছর বয়সে মডেলিংয়ে নাম লেখালেও শুরুটা মূলত ১৮তে এসে। ইতালির মিলানে।

ওই সময়টাতেই বিশ্বের প্রভাবশালী কয়েকটি ম্যাগাজিনের কাভারে জায়গা করে নেন মেলানিয়া। এর মধ্যে রয়েছে হারপার্স বাজার, ভ্যানিটি ফেয়ার মতো ম্যাগাজিন। তবে ব্রিটিশ ম্যাগাজিন জিকিউ এর কাভারে জন্য অর্ধনগ্ন অবস্থায় আবেদনময়ী পোজ দিয়ে আলোচনায় আসেন।

Reneta

তার আরেকটি গুনের মধ্যে রয়েছে বিশ্বের পাঁচটি ভাষায় সমান দক্ষতা। একই সঙ্গে স্লোভেনিয়া, সার্বীয়, ইংলিশ, ফ্রেন্স এবং জার্মান।

ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার প্রথম দেখা এবং বিয়ে: ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার প্রথম দেখা ১৯৯৮ সালের সেপ্টেম্বরে একটি ফ্যাশান উইক পার্টিতে। এ সময়েই ট্রাম্পের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মার্লার বিচ্ছেদ হয়। দীর্ঘ ৬ বছরের পরিণয় শেষে ট্রাম্পের সঙ্গে তার বিয়ে হয় ২০০৪ সালে। ওই বছরের শেষে দিকেই আয়োজন করা হয় বিবাহত্তর সংবর্ধনা।

মেলানিয়ার ওয়েডিং ড্রেসের মূল্য ছিলো ৮০ লক্ষ টাকার মতো। ওই অনুষ্ঠানে বিল ক্লিনটন-হিলারি ক্লিনটন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে অধিকাংশ প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিয়ের দু’বছরের মাথা ট্রাম্প-মেলানিয়ার ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান ব্যারন। নির্বাচনকালীন সময়ে যাকে শ্যুট-টাই পরা অবস্থায় বাবায় সঙ্গে দেখা গেছে। ব্যারনের ভালোবাসার জায়গাটিও বাবা। সব সময় ভালোবাসে বাবার সঙ্গে গল্ফ খেলতে।

২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে মেলানিয়া

অভিবাসী থেকে ফার্স্ট লেডি: ১৮৭ বছর পর হোয়াট হাউজ পেলো এমন একজন ফাস্ট লেডি যার জন্ম কিনা যুক্তরাষ্ট্রে নয়। ১৯৭০ সালে জন্মগ্রহণ করা মেলানিয়া ২০০১ সালে গ্রীন কার্ড পান। ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে বিয়ের পর থেকে যুক্তরাষ্ট্রের পূর্ণ নাগরিকত্ব পান।

কমিউনিস্ট শাসিত দেশে বেড়ে উঠলেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ‘মর্নিং ইন আমেরিকা’ ভাষণ শুনে এদেশের প্রতি আগ্রহ তৈরি হওয়ার কথা জানান তিনি।

মেলানিয়ার বিতর্কে জড়িয়ে পড়া:  নির্বাচনের আগে বিভিন্ন জনসভার বক্তব্যে মিশেল ওবামান নকল করার বিতর্কে বিভিন্ন মহলে সমালোচিত হন তিনি। এরপর নির্বাচনী প্রচারণাকালীন সময়ে মেলানিয়ার কিছু নগ্ন ও অর্ধনগ্ন ছবি অনলাইনে ভাইরাল হলে আবারও আলোচনায় এলে আসেন সাবেক এ মডেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেলানিয়া ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT