চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে আমি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছি: আরি​ফিন শুভ 

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১০:০৬ পূর্বাহ্ণ ১২, মে ২০১৭
বিনোদন
A A
আরিফিন শুভ

আরিফিন শুভ

আরিফিন শুভ। জনপ্রিয় চিত্র নায়ক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে কথা হলো তার সঙ্গে।

কেমন আছেন?

জ্বি, ভালো।

আপনি এখন কোথায়?

অস্ট্রেলিয়ার সিডনিতে।

কবে গেলেন?

Reneta

৩ মে।

ওখানে কী করছেন?

আ​মারা সাধারণত দেশে কিংবা বিদেশে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে গানের সঙ্গে পারফর্ম করি। কিন্তু এবার আমি মঞ্চে অভিনয় করব। বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বের অন্য তিনজন মহান নেতা কথোপকথন করছেন। এই তিনজন নেতা হলেন মহাত্মা গান্ধী, আব্রাহাম লিংকন আর ফিদেল ক্যাস্ত্রো। তাদের কথোপকথনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক বেরিয়ে আসবে। থাকছে মুক্তিযুদ্ধ। নাটকের নাম ‘আই অ্যাম দাই ফাদার’ বা ‘আমি তোমার পিতা’। নাটকটির দৈর্ঘ্য হবে ৪৫ মিনিট।

এই নাটকে আপনি ছাড়া আর কে কে অভিনয় করছেন?

বাংলাদেশ থেকে শুধু আমি এসেছি। ১৪ জন শিল্পী অভিনয় করছেন। আমি ছাড়া বাকি সবাই সিডনির অধিবাসী। সবাই বাঙালি।

নাটকে আপনি কোন চরিত্রে অভিনয় করছেন?

আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছি।

আরিফিন শুভ তার নাটকের লুকের ছবি পাঠিয়েছেন

আপনি কীভাবে এই নাটকের সঙ্গে যুক্ত হয়েছেন?

বেশ কিছুদিন আগে আমাকে প্রস্তাব দেওয়া হয়। সব শুনে আমি প্রস্তাবটি লুফে নিয়েছি। এই আয়োজন করছে বঙ্গবন্ধু কাউন্সিল। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৩ মে সিডনির এএনজেড স্টেডিয়ামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সঙ্গে আছে পথ প্রোডাকশন। ধারণা করা হচ্ছে এ আয়োজনে ২৫-৩০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। নাটক ছাড়াও এই অনুষ্ঠানে গান থাকছে। এখানে গান গাইবেন এন্ড্রু কিশোর।

যেহেতু গুরুত্বপূর্ণ একটি চরিত্র, এখানে নিশ্চয়ই মহড়ার ব্যাপার আছে।

আমি এখানে এসেছি ৩ মে। পরদিন থেকেই মহড়া করছি। প্রতিদিনই অনেকটা সময় আমরা মহড়া করছি। লুক চূড়ান্ত হয়েছে। আমার বঙ্গবন্ধুর লুকের একটা ছবি আপনাকে পাঠাচ্ছি।

কেমন লাগছে?

আমি এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করতে পারছি, এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। জীবনের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

এ দেশের দর্শক আপনার এই স্মরণীয় মুহুর্ত মিস করবে।

মোটেই না, পথ প্রোডাকশন ফেসবুক পেজে পুরো অনুষ্ঠানটি লাইভ করবে। আমাদের নাটক শুরু হবে রাত ৮টায়। তখন বাংলাদেশে রাত ১২টা। ফেসবুকে যে কেউ তখন আমাদের নাটকটি উপভোগ করতে পারবেন।

যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে গল্প। কোনো অনুমতি নিতে হয়েছে?

অবশ্যই। যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র, তাই কিছু অনুমতির বিষয় শুরুতেই যুক্ত হয়ে যায়। বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়েছে। সব অনুমতি পাওয়ার পরই আমরা নাটকটির ব্যাপারে ঘোষণা দিতে পারছি।

ওখানে আর কোনো অনুষ্ঠান করবেন?

না, এবার শুধু ‘আই অ্যাম দাই ফাদার’ নাটকটি করতে এসেছি।

​ঢাকায় ফিরছেন কবে?

১৮ মে।

আপনার জন্য অনেক শুভ কামনা।

ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভ
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT