বাংলাদেশ

মগবাজার বিস্ফোরণ: মামলা করেছে পুলিশ, ভবনের কেয়ারটেকার নিখোঁজ

মগবাজারে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মগবাজারে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের পাশে উদ্ধারকর্মীরা কাজ করছে, আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য তৎপরতা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মগবাজার বিস্ফোরণ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার এই মামলা দায়ের করে পুলিশ।

তাছাড়া ঘটনার পর থেকে মগবাজারের সেই ভবনের কেয়ারটেকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে, তাকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

রাজধানীর মগবাজারে পেট্রোলপাম্পের পাশে রোববার রাতে একটি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬ জনের মৃত্যু হয় আর আহত হয় অর্ধশতাধিক। আহতদের মধ্যে ১০ জনের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়:পুলিশ বিষ্ফোরণ মগবাজার মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…