চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মক্কার ক্রেন দুর্ঘটনার আড়ালে রহমত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

হজ করতে গিয়ে মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহত ১০৭ জন মুসল্লি আল্লাহর রহমত লাভ করেছেন বলে মন্তব্য করেছেন এক বৃটিশ ইমাম। ড. হোজ্জাত রামজি নামের ওই ইমাম বলেন, ‘মক্কার গ্র্যান্ড মসজিদে ক্রেন দুর্ঘটনা আসলে কোনো বিপর্যয় নয়, এটা দুর্ঘটনার আড়ালে আল্লাহর রহমত’।

নিহতদের শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে অক্সফোর্ড ইসলামিক ইনফরমেশন সেন্টারের ওই ইমাম আরও বলেন, ‘ঘটনাটি হৃদয় বিদারক হলেও বিনা হিসাবে সরাসরি জান্নাতে পৌঁছানো সৌভাগ্যবান মুসল্লিদেরকে অভিনন্দন জানাই’।

নিহত ১০৭ মুসল্লিকে অভিনন্দন জানাতে গিয়ে হোজ্জাত বলেন, ‘প্রত্যেক মুসল্লিই এমন মৃত্যু চান তবে সে সৌভাগ্য সবার হয় না। আল্লাহর পক্ষ থেকে হজের পুরস্কার হচ্ছে জান্নাত। অনেক হাজি চান পবিত্র মক্কায় হজ পালনের সময় যেনো তাদের মৃত্যু হয়, মক্কার মাটি যেনো তাদের ভাগ্যে জোটে’।

মক্কায় ক্রেন দুর্ঘটনায় থেমে নেই ধর্মপ্রাণ মুসল্লিদের হজ পালনের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে দশ লাখেরও বেশি হজযাত্রী এসে পৌঁছেছেন মক্কায়। ধসে পড়া ক্রেনের সাথে ছবিও তুলছেন অনেকে।

মিসর থেকে হজে আসা মোহাম্মদ ইব্রাহিম নামের এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘পবিত্র সময়ে, পবিত্রতম জায়গায় সে দুর্ঘটনায় যদি আমিও মারা যেতাম’!

গত ১২ সেপ্টেম্বর মক্কায় নির্মাণাধীন হজ কমপ্লেক্সে একটি ক্রেন ধসে পড়ে ১০৭ জন নিহত হন। আহত হন ২’শ ৩৮ জন।

Reneta

সৌদি সরকার ওই দুর্ঘটনার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দায়ী করেছে। তবে দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন বাদশা সালমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT