কয়েকদিনের আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ার পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র তার ফেসবুকে পোস্ট দিয়ে সরকারকে অভিনন্দন জানিয়েছেন।







