ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার পর রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৮ জুলাইয়ের পর তারাই আন্দোলনের গতিপথ নির্ধারণ করে, গড়ে তোলে অদম্য প্রতিরোধ। রাজধানীর উত্তরা কিংবা বাড্ডা-রামপুরার প্রগতি সরণি, অথবা ধানমন্ডির প্রতিটি সড়ককে তারা রূপ দেয় প্রতিরোধের দুর্গে। সাধারণ মানুষের ধারণা বদলে দিয়ে সেদিন রাজপথের হাল ধরেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।






