নতুন প্রজন্মমের কাছে বৃক্ষরোপণের গুরুত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ভোলার লালমোহন উপজেলাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। ওই ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে ও বিদ্যালয়ের চত্বরে নিম, মেহগনিসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ করেন তারা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামাদ আজাদ জুলফিকার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন ব্যাপারী, পশ্চিম চরউমেদ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাকিল ব্যাপারী, সাধারণ সম্পাদক শাকিল ফরাজী, জুনায়েদ দুলাল, আলাউদ্দিন খানসহ আরও অনেকে।








