চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট যুদ্ধে ৪৩ পরিচালক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২১
বিনোদন
A A

করোনায় স্বাস্থ্যবিধি মেনে ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০২১-২০২২ সালের মেয়াদের নির্বাচনে এবার ১৯টি পদের বিপরীতে মোট ৪৩ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যেখানে মোট ভোটার সংখ্যা ৩৬১ জন।
শুক্রবার (২ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে কাজী হায়াত-এস এ হক অলীক, সোহানুর রহমান সোহান-শাহীন সুমন ও শাহ্ আলম কিরণ-সাফি উদ্দিন সাফি-এ তিনটি পরিষদ থেকে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Banglabid

করোনার প্রকোপের কারণে স্বাস্থ্য সুরক্ষায় শুধু ভোটারদের নির্বাচন কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বরেণ্য নির্মাতা ও চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু ছাড়াও তার সঙ্গে সহযোগী দুই কমিশনার হিসেবে আছেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান।

নির্বাচনে আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পরিচালক দেওয়ান নজরুল। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা দেবু ও মতিন রহমান।

Reneta

বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় গেল বছরের ৩১শে ডিসেম্বর। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে নির্বাচন পিছিয়ে যায়। সবশেষ নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল জয়ী হয়েছিল।

নির্বাচনে সাংগঠনিক সচিব পদপ্রার্থী সাইফ চন্দন জানান, সকাল থেকে ভোটারদের উপস্থিতি স্বাভাবিক। জুমার নামাজের পর ভোটারদের উপস্থিতি আরও বাড়বে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিকএফডিসিকাজী হায়াৎকিরণগুলজারনির্বাচনপরিচালক সমিতিলিড বিনোদনসিনেমাসোহান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাইওয়ানে টানেলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহত

পরবর্তী

রিভিউ: এখন স্টাম্পের ওপরের অংশে বল লাগলেও আউট

পরবর্তী

রিভিউ: এখন স্টাম্পের ওপরের অংশে বল লাগলেও আউট

এ আই রাজুর যে উদ্যোগে মুগ্ধ কলকাতার রূপম ইসলাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT