চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্সিজেন সাপোর্টে অভিনেতা তুষার খান, অবস্থা স্থিতিশীল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা তুষার খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল।

চিকিৎসকের বরাতে মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে এ কথা জানান অভিনয়শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

গেল শনিবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। দ্রুতই তার অবস্থার অবনতি হতে শুরু করে, সেই সঙ্গে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা বেগতিক দেখে লাইফ সাপোর্টে নেওয়ার কথাবার্তাও চলছিল। তবে সেসময় নেয়ার প্রয়োজন পড়েনি।

নাসিম জানান, উনার (তুষার খান) কাজিন চিকিৎসক। তিনি আমাদের জানিয়েছেন, তুষার ভাইয়ের অবস্থা স্থিতিশীল। অক্সিজেনের ফ্লু আগের চেয়ে কিছুটা স্বাভাবিক।

হাসপাতালে ভর্তির কয়েকদিন আগে থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তুষার খান। পরে তার কোভিড পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তার ফুসফুসের ৬০ ভাগ সংক্রমিত হয়েছে বলেও সেসময় জানানো হয়।

১৯৮২ সালে নাট্যদল আরণ্যকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তুষার খান। নাট্য দলটির ইবলিশ, ওরা কদম আলী, সমতট, ময়ূর সিংহাসন, জয় জয়ন্তী, অববাহিকা’সহ বহু নাটকে অভিনয় করেছেন। পরে বেশকিছু সিনেমাতেও অভিনয় করে প্রশংসিত হন এই অভিনেতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইবলিশকোভিডতুষার খাননাটকভেন্টিলেশনমঞ্চময়ূর সিংহাসনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT