ভেজাল খাদ্যের বিরুদ্ধেও অভিযান চলবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযানের মতো ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেছেন: খাদ্যে ভেজাল দেয়া চরিত্রগত বদ অভ্যাস। তাই ভেজাল রোধ করতে হলে অভিযানের পাশাপাশি মানসিকতাও পরিবর্তন করতে হবে।
রোববার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘নিরাপদ খাদ্য দিবস’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন: খাদ্যের সাথে পুষ্টিগত খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ন। বর্তমানে বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন গবেষণারও ব্যবস্থা নেয়া হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






