চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া জাহাজ থেকে বাংলাদেশী উদ্ধার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:০৪ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

ভূমধ্যসাগরে ট্রলার ডুবিতে বেঁচে যাওয়া মানুষের মধ্যে এক বাংলাদেশীও রয়েছেন। জাতিসংঘ শরনার্থী বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র কারলোট্টা স্যামি বাংলাদেশী তরুণকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং সে সুস্থ আছে বলেও জানিয়েছেন।

ট্রলারটিতে ২শ’ নারী-শিশুসহ সাড়ে ৯শ’ যাত্রী থাকার দাবি করছেন উদ্ধার হওয়ারা। ইউরোপীয় ইউনিয়নের নেতারা ট্রলারডুবির ঘটনায় জরুরি আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন।

রোববার ল্যাম্পাডুসায় ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ২৮ জনকে জীবিত এবং ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়াদের মধ্যে এক বাংলাদেশিও রয়েছেন।

ইটালীয় উদ্ধারকারীদের তিনি জানিয়েছেন, ৭০ ফুট লম্বা ওই ট্রলারটিতে ২শ’ নারী-শিশুসহ মোট সাড়ে ৯শ’ যাত্রী ছিলেন। ট্রলারটির কার্গো হোল্ডে কয়েকশ’ যাত্রীকে পাচারকারীরা আটকে রেখেছিল বলেও জানান উদ্ধার ওই বাংলাদেশি নাগরিক।

ট্রলার ডুবির পর ভূমধ্যসাগরে ২০টি জাহাজ ও ৮টি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে ইটালির কোস্টগার্ড, মাল্টার নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজ।

মর্মান্তিক ট্রলারডুবির ঘটনার পর জরুরি আলোচনায় বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন নেতারা। লুক্সেমবার্গে বৈঠকে অবৈধ অভিবাসী পাচারের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। অবৈধ পথে লিবিয়া থেকে অভিবাসীদের ইটালি যাওয়া বন্ধ এবং মানবপাচার রোধে জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা।

Reneta

অভিবাসীদের লিবিয়া থেকে অবৈধ পথে ইটালি যাওয়ার পথে নৌযান ডুবির ঘটনা দিন দিন বেড়ে চলেছে। এর ধারাবাহিকতায় ৪শ’ জনের বেশি মানুষ নিয়ে নৌযান ডুবির এক সপ্তাহের মধ্যে ভূমধ্যসাগরেই হাজারের মতো মানুষ নিয়ে ট্রলারডুবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাজডুবিভূমধ্যসাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT