চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভূত পুলিশ’ এর প্রমোশনে বিব্রত ইয়ামি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। যিনি ছোট পর্দার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তী সময়ে বেশ সুনাম কুড়িয়েছেন সিনেমাজগতে। তবে তাকে সব শ্রেণির দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ প্রসাধনী সংস্থার বিজ্ঞাপন। কিন্তু সেই বিজ্ঞাপনই যেন আবার অনেক সময় বিব্রতকর পরিস্থিতির ভেতর ফেলে দেয় এই অভিনেত্রীকে!

সম্প্রতি ইয়ামির আসন্ন সিনেমা ‘ভূত পুলিশ’ এর প্রমোশনে দেখা গিয়েছিল তাকে। যেখানে ট্যাঙ্ক টপ ব্লাউজের সঙ্গে সাদা শাড়ি পরেছিলেন তিনি। প্রমোশন ভেন্যুর বাইরে পাপারাজ্জিদের লেন্সবন্দিও হন ইয়ামি। ঠিক এমন সময়ই পাপারাজ্জিদের একজন ক্যামেরাপার্সন ইয়ামির উদ্দেশে আচমকা বলে ওঠেন ‘ফেয়ার অ্যান্ড লাভলি’।

যার সঙ্গে সঙ্গেই চোখ পাকিয়ে তাকাতে দেখা যায় ইয়ামিকে। বেশ রাগী মুখে ‘উরি’ খ্যাত অভিনেত্রী বলে ওঠেন, ‘এই..’। যদিও পরক্ষণেই স্বাভাবিক হয়ে বলেন ‘এটা ভূত পুলিশ’ এর প্রমোশন! আবারও হাসিমুখে পোজ দিতে থাকেন ক্যামেরার সামনে। কিন্তু মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি।

কমার্শিয়াল ব্র্যান্ডের হয়ে শুট করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ইয়ামি গৌতম। এরপরই ধীরে ধীরে বলিউড ছবিতে কাজ করা শুরু করেন তিনি। যদিও বলিউডের পাশাপাশি তিনি পাঞ্জাবি, তামিল, তেলুগু, মালায়ালাম সহ কন্নড় ছবিতেও অভিনয় করেছেন। বর্তমানে নিজের ব্যক্তিগত এবং কর্মক্ষেত্র দুই জীবনে দারুণ সফল এই অভিনেত্রী।

মাস খানেক আগেই ‘উরি’ পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইয়ামি। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে তারা বিয়ে সারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামি গৌতমবলিউড অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT