তথ্যপ্রযুক্তি

ভুয়া খবর সম্পর্কে সচেতন করবে ফেসবুক

ভুয়া খবর সম্পর্কে সচেতন করবে ফেসবুক

সামাজিক মাধ্যমের জয়জয়কারের এই সময়ে নতুন বিড়ম্বনার নাম ভুয়া সংবাদ। ভুল তথ্য, মিথ্যা-বানোয়াট সংবাদ ছড়িয়ে বিভ্রান্তি ছড়াতে তৎপর কেউ কেউ। অসচেতন ব্যবহারকারীরা চোখ বুজে এরকম খবর শুধু বিশ্বাসই করছে না সেই মিথ্যা সংবাদ শেয়ার করে আরও বেশি গুজব-বিভ্রান্তির জন্ম দিচ্ছে।

এরকম বানোয়াট, মিথ্যা সংবাদের বিরুদ্ধে লড়ছে ফেসবুক। ভুয়া সংবাদের দাপট কমাতে ব্যবহারকারীকে সচেতন করতে নতুন একটি টুল-অপশন চালু করেছে। ব্যবহারকারীকে বানোয়াট সংবাদ যাচাইয়ের উপায় বলে দেবে ফেসবুকের ‘অ্যাওয়ারনেস ডিসপ্লে’।

আপাতত যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং আরও কয়েকটি দেশের ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিডে এই বিশেষ অপশন যোগ করেছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম।

ফেসবুকের একটি ব্লগ পোস্টে জানানো হয়, ‘নিউজ ফিডের ওপরে থাকা অ্যাওয়ারনেস ডিসপ্লেতে ক্লিক করলে ব্যবহারকারীরা ভুয়া খবর চিহ্নিত করা এবং বানোয়াট সংবাদটির বিরুদ্ধে রিপোর্ট করার নির্দেশনা পাবে।’

‘এই ধরণের মিথ্যা-বানোয়াট খবর সবার সঙ্গে সেতুবন্ধন গড়ার ফেসবুক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে,’ ভুয়া খবরের ছড়াছড়িতে উদ্বেগ প্রকাশ করে এই বক্তব্য দিয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট।

বিষয়:ফেসবুকে ভুয়া খবর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…