চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া খবর বন্ধে ফেসবুক-গুগলে ‘ট্রাস্ট ইন্ডিকেটর’

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১০:৪৩ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া খবরের বিস্তার বন্ধ করতে প্রায় এক বছর ধরে কাজ করছে ফেসবুক। এরই অংশ হিসেবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে চালু হতে যাচ্ছে ‘ট্রাস্ট ইন্ডিকেটর’। এটি মূলত একটি আইকন যাতে ক্লিক করে একজন ব্যবহারকারী সংবাদমাধ্যমটি সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নিতে পারবেন।

ফেসবুকে শেয়ার করা বিভিন্ন খবরের লিংকের সাথেই ট্রাস্ট ইন্ডিকেটর আইকন দেখা যাবে। এর মাধ্যমে জানা যাবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সংবাদ প্রকাশ বিষয়ক নীতিমালা, ফ্যাক্ট চেকিং, সংশোধন নীতিসহ আরও কিছু তথ্য। কিছু ক্ষেত্রে জানা যাবে মালিকানা সংক্রান্ত তথ্যও।

পরীক্ষামূলকভাবে অল্প কয়েকটি সংবাদমাধ্যমের জন্য এই ফিচারটি চালু করেছে ফেসবুক। পরবর্তীতে অন্যান্য সংবাদমাধ্যমের ফেসবুক পেজে পাওয়া যাবে ট্রাস্ট ইন্ডিকেটর যুক্ত করার সুবিধা।

এই উদ্যোগ সম্পর্কে এক বিবৃতিতে ফেসবুক জানায়, প্রকাশিত খবর বিশ্বাসযোগ্য কি না, একজন ব্যবহারকারীকে তা জানার সুযোগ করে দিতেই এসব তথ্য জানানো হবে। ফেসবুকে ভুয়া তথ্য এবং খবর ছড়ানো বন্ধ করতেই এমন উদ্যোগ, বলছে ফেসবুক।

শুধু ফেসবুক নয়, ট্রাস্ট ইন্ডিকেটর যুক্ত হতে যাচ্ছে গুগল এবং টুইটারেও। শীঘ্রই এ দুটি মাধ্যমে শেয়ার করা খবরে এই আইকনটি দেখা যাবে।

ট্রাস্ট ইন্ডিকেটর ট্রাস্ট প্রজেক্টের অধীনে তৈরি করা হয়েছে। সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় স্বনামধন্য সব সংবাদ সংস্থার উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই প্রজেক্টটি। এখানে অর্থায়ন করেছে গুগল এবং ক্রেইগলিস্টের মতো নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকে ভুয়া খবরভুয়া খবর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT