রাজনীতি

‘ভুল-ত্রুটির পরও আন্দোলনে বিএনপির জয় হবে’

‘ভুল-ত্রুটির পরও আন্দোলনে বিএনপির  জয় হবে’

বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই অভিযোগ করে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে বিএনপি।

ভুল-ত্রুটি থাকলেও শেষ পর্যন্ত আন্দোলনে তাদেরই জয় হবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ১ হাজার দিন পূর্ণ হওয়ায় প্রতিবাদে শুক্রবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

বিএনপিপন্থি পেশাজীবীদের সঙ্গে আলোচনায় অংশ নেন দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়ে কথা বলেন রাজনীতিতে নিজেদের করণীয় নিয়ে।

নেতা-কর্মীদের অাশ্বস্ত করে তিনি বলেন, শেষ পর্যন্ত আন্দোলনে সফল হবে বিএনপি।

এসময় মাহমুদুর রহমানসহ দলের সকল নেতাকর্মীর কারামুক্তির দাবিও জানান মির্জা ফখরুল।

বিষয়:বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…