চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুলগুলো এড়ানোর তাগিদ দিলেন তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

হতাশার ইতিহাসের পুনরাবৃত্তি করে এবারও নিউজিল্যান্ড সফর শুরু হয়েছে বাংলাদেশের। ব্যাটসম্যানদের ব্যর্থতায় তিন ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি রেখেই হাতছাড়া। দুটি ম্যাচেই আবার বড় ব্যবধানে হার। প্রথম দুম্যাচে লড়াই করতে না পারলেও অবশ্য হোয়াইটওয়াশ এড়ানোর মঞ্চে ঘুরে দাঁড়িয়ে টেস্টের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় টাইগারা। বুধবার ভালো ক্রিকেট খেলার প্রত্যয়ই ঝরল এখনও জ্বলে উঠে না পারা তামিম ইকবালের কণ্ঠে।

প্রথম দুই ম্যাচে স্বাগতিক বোলারদের পেস-সুইং সামালাতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। উভয় ম্যাচে প্রায় একই ভুল করেছেন তারা। বড় কোনো জুটি গড়তে না পারায় লড়ার মতো পুঁজিও আসেনি। কঠিন কন্ডিশনে শেষ ম্যাচে ভালো পারফর্ম করাই এখন সফরকারীদের বড় চ্যালেঞ্জ। ওপেনার তামিম বলছেন চ্যালেঞ্জটা উতরে যেতে আগের ভুলগুলো করা যাবে না।

সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সোমবার অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন টাইগাররা। তারই এক ফাঁকে তামিম বললেন, ‘প্রথম ওয়ানডেতে পিচ ব্যাটিং উপেযোগী ছিল। ব্যাটসম্যানরা পারেনি রান করতে। দ্বিতীয় ওয়ানডেতেও একই ভুল, তবে বৃষ্টি আর আবহাওয়ার কারণে তারা (নিউজিল্যান্ড) সুবিধা পেয়েছে।’

ব্যাট হাতে কিউইদের জয়ের রাস্তা চিনিয়েছেন টপঅর্ডার ব্যাটসম্যানরা। বাংলাদেশের চিত্র পুরোপুরি বিপরীত। সেই প্রসঙ্গ টেনে তামিম বললেন, ‘দুই ম্যাচেই আমরা শুরুতে প্রথম ১০ ওভারে ওদের বেশি উইকেট দিয়েছি। সেটা আর করা যাবে না। এমন নয় যে আমরা নিউজিল্যান্ডকে হারাইনি। এই টিমকেই কিন্তু ইংল্যান্ডে বলেন আর আয়ারল্যান্ডে বলেন, হারিয়েছে। আমাদের প্রথম লক্ষ্যই এখন ভালো ক্রিকেট খেলা। যেটা গত দুই
ম্যাচে হয়নি।’

ব্যাটে ব্যর্থতায় অন্যদের চেয়ে বিপরীত পথে ছিলেন মোহাম্মদ মিঠুন। প্রথম দুই ওয়নাডেতেই পেয়েছেন অর্ধশতক। শেষ ম্যাচে বাকি ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার কথা বলেন তামিম, ‘সবারই দায়িত্ব নিতে হবে। দায়িত্ব এরকম থাকবে যে, ক্রিজে বেশি সময় থাকতে হবে এবং রান করতে হবে। আমাদের দেখতে হবে প্রথম ১০ ওভারেই যেন খেলাটা ওদের হাতে দিয়ে না দিই। কারণ, প্রথম ১০ ওভারে দুই থেকে তিনটা উইকেট হারালে খেলায় ফিরে আসা খুবই কঠিন।’

বিশ্বকাপের যেহেতু বেশিদিন বাকি নেই তাই ব্যাট হাতে আগের ম্যাচের ভুলগুলো করতে চান না বিপিএল ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি পাওয়া এ উদ্বোধনী ব্যাটসম্যান, ‘এই ম্যাচে ওই ভুলগুলো করব না। কারণ, বিশ্বকাপ আর বেশিদিন নেই। তাছাড়া এখানে চার-পাঁচটা সফর করে ফেলেছি, ফলে এই কন্ডিশনে ভুলগুলো করতে চাই না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

জুলাই ৩, ২০২৬

‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ পেলেন যারা

জুলাই ৩, ২০২৬

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT