চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসা পেলেন আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভিসা জটিলতায় মোহাম্মদ আমিরকে ছাড়াই সোমবার ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের জন্য উড়াল দিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। অবশেষে মঙ্গলবার ভিসা পেয়েছেন আমিরও। ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হয়ে আবার ক্রিকেটে ফেরা এ ক্রিকেটারকে প্রথম দফায় ভিসা দেয়নি ব্রিটেন।

ভিসা পাওয়ায় বুধবার ইংল্যান্ডের পথে রওনা হবেন আমির। ক্যান্টারব্যুরিতে যোগ দেবেন দলের সঙ্গে। সোমবার রাতেই সেখানে পৌঁছায় পাকিস্তান দলের বাকি সদস্যরা।

এর আগে ২০১৬ সালেও একই পরিস্থিতিতে পড়েছিলেন আমির। পরে দুইপক্ষের যোগাযোগের পর তাকে ভিসা দেয়া হয়। এর আগে ২০১৪ সালে যুক্তরাজ্যে যাওয়ার জন্য নিজে নিজে ভিসার আবেদন করেন আমির। সেটা বাতিল হয়ে যায়।

২০১৬ সালের শেষদিকে পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্রিটিশ মেয়েকে বিয়ে করেন পাকিস্তানি পেসার। সেই থেকে নিয়মিত যুক্তরাজ্য ভ্রমণ করছেন। গত বছর কাউন্টিও খেলেছেন। কিন্তু এ বছর হঠাৎ করে তার ভিসা আটকে দেয়া পিসিবিকে অবাক করেছে।

আগামী ১১ মে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই ম্যাচ দিয়েই সাদা পোশাকে অভিষেক হচ্ছে আইরিশদের। এরপর ২৪ মে ও ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে হবে পাকিস্তানের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট। টেস্টে সিরিজের পর টি-টুয়েন্টি সিরিজও খেলবে সফরকারী পাকিস্তান।

পাকিস্তান স্কোয়াড
সরফরাজ আহমেদ (অধিনায়ক), সামি আসলাম, হারিস সোহেল, বাবর আজম, আসাদ শফিক, উসমান সালাউদ্দিন, সাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, আজহার আলী, সাদ আলী, হাসান আলী, রাহাত আলী ও ফাহিম আশরাফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তান-ইংল্যান্ড সিরিজমোহাম্মদ আমিরলিড স্পোর্টস
শেয়ারTweetPin6

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT