রাজনীতি

ভিসার জন্য ভিএসএফ সেন্টারে খালেদা জিয়া

ভিসার জন্য ভিএসএফ সেন্টারে খালেদা জিয়া

ব্রিটিশ ভিসার জন্য আবেদন ফরম জমা দিতে সশরীরে ইউকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ভিএসএফ গ্লোবাল অফিসে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়া তার গাড়িবহর নিয়ে গুলশান ২ এর ৯০ নম্বর সড়কের ডেল্টা লাইফ টাওয়ারে যান।

ইউকে ভিসার জন্য ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট, সইসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যা সড়ে ৬টার দিকে ভিএসএফ সেন্টার ছেড়ে যান বেগম খালেদা জিয়া। তার পাসপোর্টসহ ভিসা আবেদন ফর্ম আজই ব্রিটিশ হাইকমিশনে পাঠানোর কথা রয়েছে।

দুয়েকদিনের মধ্যে তিনি যুক্তরাজ্যে যাবেন। সাত থেকে ১০ দিন সেখানে থাকবেন বিএনপি চেয়ারপারসন।

বিষয়:খালেদা জিয়া বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…