চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব মানুষের জন্য আলাদা পরিকল্পনা নিয়ে বিএনপির ‘ভিশন-২০৩০’

রাহুল রায় রাহুল রায়
১:২৬ অপরাহ্ণ ১০, মে ২০১৭
রাজনীতি
A A
ভারতের নতুন রাষ্ট্রপতি

বুধবার বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে ভিশন- ২০৩০ উপস্থাপন করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ জানিয়েছেন, ক্ষমতায় গেলে কী কী পরিকল্পনা বাস্তবায়ন করবে তাই তুলে ধরা হবে। এই রূপকল্পে সংসদ, বিচার বিভাগসহ প্রতিটি শ্রেণীপেশার মানুষের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে।

এর আগে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন তথা নির্বাচনি ব্যবস্থা নিয়ে প্রস্তাবনা তুলে ধরেছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এবার সংবাদ সম্মেলনে নিজ দলের ‘রূপকল্প-২০৩০’ তুলে ধরবেন।

কয়েকদিন আগেই বিষয়টি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে মূলত কী থাকছে এই রূপকল্পে তা নিয়ে কোন কথা বলেননি।

দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ সংক্ষিপ্ত ধারণা দিলেন এই পরিকল্পনা নিয়ে। সব শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নানা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, সংসদ কার্যকর করতে পারিনি আমরা, সরকারের  নির্বাহী বিভাগেও রয়েছে অক্ষমতা। আজ বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হয়েছে, দেশের নানান প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হয়েছে। সেসব নানান জায়গায় পরিবর্তন আনতে হবে। সব শ্রেণী পেশার মানুষকে আমাদের চিন্তায় আনা হয়েছে। সার্বিকভাবে সব শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রার মানে যদি আমরা পরিবর্তন আনতে না পারি এবং তাদের যদি উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে না পারি তাহলে এটা পরিপূর্ণতা পাবে না।  জনগণকে সঙ্গে নিয়ে ২০৩০ সালের মধ্যে যেখানে আমরা যেতে চাইছি সেখানে যাওয়া সম্ভব।

দলের সিনিয়র এই নেতা জানিয়েছেন ভবিষ্যতে নির্বাচনকালীন সরকার নিয়েও রূপরেখা দেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পার্লামেন্টে শিশুকে প্রকাশ্যে দুধপান করালেন অস্ট্রেলিয়ার নারী এমপি

পরবর্তী

যশোরের অভয়নগরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কারণ

পরবর্তী

যশোরের অভয়নগরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কারণ

কখন, কোন চ্যানেলে বাংলাদেশের ম্যাচ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT