বিনোদন

ভিকি-ক্যাটরিনা প্রেম করছেন: হর্ষবর্ধন কাপুর

একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরুষ ও নারী একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, এটি একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডে বহুদিন ধরেই ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সম্পর্ক নিয়ে চর্চা চলছে। নিজেদের সম্পর্কের কথা কখনই স্বীকার করেননি ভিকি-ক্যাট। তাদের ভাষায় এটা ‘ভালো বন্ধুত্ব’। তবে হাটে হাড়ি ভেঙে দিলেন হর্ষবর্ধন কাপুর।

সম্প্রতি, জুমে একটি চ্যাট শো-তে অংশ নিয়েছেন হর্ষবর্ধন কাপুর। সেখানে তাকে প্রশ্ন করা হয়, বলিউডের কোন প্রেমের গুঞ্জনকে তিনি সত্যি মনে করেন। উত্তরে তিনি বলেন, ক্যাটরিনা আর ভিকি প্রেম করছেন। এ কথা ফাঁস করেই জিভ কেটেছেন হর্ষবর্ধন। রসিকতা করে বলেছেন, এই কথা বলার জন্য তাকে বিপদে পড়তে হতে পারে।

পাপারাজ্জিদের ক্যামেরায় অনেকবার ক্যাটরিনার বাড়ির সামনে ধরা পড়েছেন ভিকি। ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার না করলেও কোনদিনই এই সম্পর্কের কথা সরাসরি অস্বীকারও করেননি ভিকি কৌশল।

বিষয়:ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল হর্ষবর্ধন কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…