বিনোদন

ভাস্কর্য নির্মাণের কাজ শিখছেন ব্র্যাড পিট

ভাস্কর্য নির্মাণের কাজ শিখছেন ব্র্যাড পিট

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ব্র্যাড পিটের অ্যাড অ্যাস্ট্রা। আপাতত হাতে শুটিং এর কাজ নেই। অবসরে তাই ভাস্কর্য নির্মাণের কাজ শিখছেন ব্র্যাড পিট।

ব্রিটিশ ভাস্কর থমাস হাউসেয়াগোর কাছে ভাস্কর্য তৈরির কাজ শিখছেন ব্র্যাড পিট। দুজনে মিলে ভেনিসের বাইনালের একটি আর্ট অর্গানাইজেশনেও ঘুরে এসেছেন কিছুদিন আগে।

একটি সাক্ষাতকারে ব্র্যাড পিট জানান তিনি ট্রেনিং এ আছেন। অনেক কিছু শিখছেন এবং তার কাছে খুব ভালো লাগছে।

সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার ধাঁচের অ্যাড অ্যাস্ট্রা মুক্তি পেয়েছে ২০ সেপ্টেম্বর। ‘অ্যাড অ্যাস্ট্রা’ ছবিতে ব্র্যাড পিট একজন মহাকাশচারী। ছবিটি দর্শক এবং সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। -টাইমস অব ইন্ডিয়া

বিষয়:অভিনয় জোলি ব্র্যাড পিট হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…