চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাসানচরেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ

রফিকুল বাসার রফিকুল বাসার
৩:৫৯ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

কক্সবাজারের মতো ভাসানচরেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের সমঝোতা চুক্তি হয়েছে।

এ চুক্তির আওতায়ভাসানচরে রোহিঙ্গাদের খাবার, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে জাতিসংঘ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এ তথ্য জানান।

স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওদের সহায়তায় ভাসানচরে স্থানান্তর হওয়া মিয়ানমার নাগরিকদের খাবারসহ বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে। এখন থেকে পুরো বিষয় জাতিসংঘ তদারকি করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ৩৪টি এজেন্সি ছিল, সেসব এনজিও এখনও কাজ করছে। তাদের সময়ে কোনো মানবিক সহায়তার কমতি দেখা যায়নি।

ভাসানচরে এখন প্রায় ১৯ হাজার রোহিঙ্গা বসবাস করছেন। ডিসেম্বর নাগাদ আরও ৫৯ হাজার রোহিঙ্গাকে সেখানে নেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

Reneta

রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের কথা বললেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের বাংলাদেশ প্রতিনিধি জোহানেস ভ্যান ডের ক্লাও।

ভাসানচরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসের কারণে স্থানীয় জনগণের ওপর যেন প্রভাব না পড়ে সে বিষয়েও কাজ করবে জাতিসংঘ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘভাসানচরমানবিক সহায়তারোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT