আদালত

ভাষা শহীদদের প্রতি বিচারপতিদের ফুলেল শ্রদ্ধা

বিচারপতিদের ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারপতিদের ভাষা শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে, বিভিন্ন ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে শহীদ বেদিতে ফুল দেন। এসময় তাদের সাথে ছিলেন সুপ্রিম কোর্টের কর্মকর্তারা।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে। ভাষার জন্য সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পাই স্বাধীন বাংলাদেশ।

আমাদের ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন।

বিষয়:বইমেলা ভাষা আন্দোলন ভাষার মাস ভাষার মাস ফেব্রুয়ারি ২০২৩ রাষ্ট্রভাষা বাংলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…