চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষা বিকৃতির প্রধান মাধ্যম ফেসবুক: ড. রফিকুল ইসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৮
শিল্প সাহিত্য
A A

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে তিন দিনব্যাপী ‘ক্লাসের ফাঁকে বইমেলা-২০১৮’ শুরু হয়েছে। শনিবার বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করে তিনি বলেন, ভাষা বিকৃতির প্রধান মাধ্যম এখন ফেসবুক।

ড. রফিকুল ইসলাম বলেন, আজ এ প্রতিষ্ঠানে বইমেলার আয়োজন করা হয়েছে। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এই মেলায় বাংলা ভাষার কেমন ব্যবহার হচ্ছে তা আমি জানি না। তবে শ্রেণিকক্ষে ভাষার কেমন ব্যবহার হচ্ছে তা অবশ্যই শিক্ষককে খেয়াল রাখতে হবে।

বর্তমানে বাংলা ও ইংরেজি ভাষা মিশিয়ে ভাষা বিশ্রী করার যে প্রবণতা তার তীব্র সমালোচনা করে এই শিক্ষাবিদ বলেন, ভাষা বিকৃতির প্রধান মাধ্যম হয়েছে এখন ফেসবুক। নবীন শিক্ষার্থীদের তিনি এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

বইমেলা উদ্বোধনের পাশাপাশি এদিন কলেজের নবীনবরণও অনুষ্ঠিত হয়। একইসঙ্গে কলেজের সেরা তিন মেধাবি ও সর্বোচ্চ উপস্থিতির জন্য তিনজন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

মেলায় দেশের শীর্ষস্থানীয় ২৫টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। ৩০ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি এবং জিটিভি ও সারাবাংলা ডট নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, কথাসাহিত্যিক মোশতাক আহমেদ।

Reneta

এসময় সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, নবীনদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা করতে হবে। যথার্থ ভালো মানুষ হতে হবে তাদের। এজন্য অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার অভ্যাস করতে হবে।

কথাসাহিত্যিক মোশতাক আহমেদ এ ধরনের আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন যত বেশি হবে আমাদের তরুণ-তরুণীরা ততই সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠবে।

কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা আকতার প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি মেলায় অংশ নেওয়া প্রকাশকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরণের মেলা আয়োজনের আশা প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT