ফুটবল

ভালোর জন্য পিএসজিতে পরিবর্তন চান কাভানি

ভালোর জন্য পিএসজিতে পরিবর্তন চান কাভানি

‘দলের উন্নতির জন্য কয়েকটি পরিবর্তন’ দরকার বলে মন্তব্য করেছেন পিএসজি স্ট্রাইকার এডিনসন কাভানি।

কাভানি এমন একটি সময়ে কথাটি বললেন, যখন পিএসজি থেকে নেইমারের রিয়ালে যাওয়ার খবর শোনা যাচ্ছে। আর ফুটবল বিশ্বের অজানা নয়, নেইমারের সঙ্গে কাভানির কেমন সম্পর্ক।

উরুগুয়ের হয়ে বিশ্বকাপ খেলতে কাভানি এখন দেশে ফিরেছেন। কয়েকদিন বিশ্রাম নিয়ে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করবেন।

পিএসজির প্রতি নিজের নিবেদনের কথা জানিয়ে কাভানি বলেন, নতুন কোচ টুকেলের অধীনে কিছু কিছু জায়গায় তাদের পরিবর্তন দরকার।

‘উন্নতির খাতিরে কয়েকটি জিনিস পরিবর্তন হতে পারে,’ মন্তব্য করে কাভানি বলেন, ‘একটি দল হয়ে, ভালোভাবে সংঘটিত হয়ে অবশ্যই আমাদের কাজ করতে হবে।’

লিগ ওয়ানে কাভানি এই মৌসুমে ৩২ ম্যাচে ২৮ গোল করেন। গত বছর চার ম্যাচ বেশি খেলে সাতটি গোল বেশি করেছিলেন। এবার নিজে স্বাধীনভাবে খেলতে পারেননি। মৌসুমের অনেকটা সময় নেইমার এবং এমবাপের সঙ্গে মাঠে নামতে হয় তাকে।

উরুগুয়ের প্রধান খেলোয়াড় তিনি। ১৫ জুন মিশরের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে তার দল।

বিষয়:এডিনসন কাভানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…