চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ২৭৪, কোহলি ১৪৯

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সারাদিনে ইংল্যান্ড উইকেট হারিয়েছে কেবল ২টি। ভারত হারিয়েছে ১০টি। এরপরও দিনশেষে ভারতই লড়াইয়ের ময়দানটা জিতেছে বলা যায়। সেটা সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির ১৪৯ রানের ধ্রুপদী এক ইনিংসের কল্যাণে।

বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ পর্যন্ত যেয়ে থামে ভারত। দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৯ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার আগের দিনের রানের সাথে মাত্র ২ যোগ করেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় ইংল্যান্ড। স্যাম কুরানকে উইকেটের পেছনে কার্তিকের ক্যাচ বানিয়ে শেষটা টানেন মোহাম্মদ সামি।

সেই স্যাম কুরানই পরে ব্যাটিংয়ে নামা ভারতকে একের পর এক ধাক্কা দিতে থাকেন। সফরকারীদের প্রথম তিনটি উইকেটই তার দখলে যায়। শেষপর্যন্ত ৭৪ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার এ পেস-অলরাউন্ডার। ২টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, রশিদ ও স্টোকস।

ইংলিশদের বোলিং তোপের সামনে টপাটপ উইকেট পড়েছে ভারতের। যদিও দুইঅঙ্ক পেরোতে পেরেছেন ছয় জন, তবে তাদের একজনই পেরেছেন ৩০-এর কোটা পেরোতে। তিনি আবার ইনিংস টেনে নিয়েছেন ১৪৯ রান পর্যন্ত। শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২২ চার ও এক ছক্কায় ২২৫ বলের ঝলমলে ইনিংস ভারত অধিনায়কের। ক্যারিয়ারের ২২তম টেস্ট শতক। রশিদের বলে ব্রডকে ক্যাচ দিয়ে থেমেছেন।

বাকিদের মধ্যে মুরালি বিজয় ২০, শেখর ধাওয়ান ২৬, আজিঙ্কা রাহানে ১৫, হার্দিক পান্ডিয়া ২২, রবিচন্দ্র অশ্বিন ১০ রানের অবদান রেখেছেন।

Reneta

প্রথম ইনিংসে চার উইকেট নেয়া অশ্বিনই দিনের শেষে অভিজ্ঞ অ্যালিস্টার কুককে বোল্ড করে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে প্রথম ধাক্কা দিয়েছেন। ৯ উইকেট হাতে রেখে ২২ রানের লিড আছে স্বাগতিকদের। তৃতীয় দিনে উজ্জীবিত ভারতের সামনে কতদূর আগাতে পারে ইংলিশরা সেটাই দেখার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিভারত-ইংল্যান্ড টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT