চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সীমান্তে পাকিস্তানি ড্রোন, হামলার জবাব দিতে পাকিস্তানের হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিয়ন্ত্রণরেখা (LOC) পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংসে ভারতীয় যুদ্ধবিমান হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার সকালে দেশের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরাইশি সাংবাদিকদের বলেন, ‘ভারত যা করেছে, তা আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখার লঙ্ঘন। এতে পাকিস্তানের নিরাপত্তা বিপদাপন্ন। আত্মরক্ষার অধিকার পাকিস্তানের রয়েছে। এই ঘটনার জবাব দেওয়ার সব রকমের অধিকার রয়েছে পাকিস্তানের। পাকিস্তান সেই জবাব দেবে’।

ঘটনার পর মঙ্গলবার ১২টার দিকে ভারতের গুজরাটের কচ্ছ সীমান্তে পাকিস্তানি ড্রোন প্রবেশ করেছিল বলে জানায় ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সেনারা ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে বলেও সংবাদে প্রকাশ।

Banglabid

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে। প্রায় ২১ মিনিট ধরে পাক অধিকৃত কাশ্মীরের আকাশে ছিল ভারতীয় যুদ্ধবিমানগুলি। ওইসময়ের মধ্যে চকোটি ও মুজাফ্ফারাবাদে বোমাবর্ষণ করা হয়েছে, অভিযানে বালাকোট, চাকোটি এবং মুজফ্‌রাবাদে জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ও কন্ট্রোল রুম আলফা-৩ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও গণমাধ্যমে প্রকাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

পরবর্তী

‘বিদ্রোহ’ করে চেলসি গোলরক্ষকের শাস্তি

পরবর্তী

‘বিদ্রোহ’ করে চেলসি গোলরক্ষকের শাস্তি

নেপালে ‘স্পেশাল জুরি’ পেল ‘কমলা রকেট’

সর্বশেষ

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT