শ্রীলংকা ও ভারতের তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা মাঠে গড়িয়েছে মাত্র ১৫ ওভার। প্রথম ঘন্টার পর তুমুল বৃষ্টি শুরু হলে ম্যাচ বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু করা না গেলে তৃতীয় সেশনে এসে প্রথম দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
প্রথম দুই টেস্ট শেষে ১-১ এ সমতা থাকায় সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠের তৃতীয় টেস্টটি হয়ে যায় সিরিজ নির্ধারণী ম্যাচ। টস জিতে সফরকারি ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে সাফল্য পায় হোস্ট শ্রীলংকা।
১৪ রানের মধ্যেই ভারতীয়রা হারিয়ে বসে আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল ও রাহানের উইকেট। এরপর কোহলি ও পুজারা বিপর্যয় সামাল দিয়ে দলের স্কোরে ৫০ রান তুলতেই শুরু হয় বৃষ্টি। আর তাতেই ভেসে যায় প্রথম দিনের খেলা।






