চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হবে না: খালিদ মাহমুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা নষ্ট হবার নয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনেকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

‘কানেকশন্স ২০১৯’ নামে প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। সেখান থেকে স্বাধীনতার ৪৮ বছর কেটে গেছে। এই সময়ে ভারতের সাথে যে সমস্যা ছিল ইতোমধ্যে সব সমাধান হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বিদ্যমান তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশি দেশের সঙ্গে অনেক উন্নত দেশের সম্পর্ক ভাল নয়। যেমন পাকিস্তান আমাদের দেশের সাথে সব সময় বিমাতাসূলভ আচরণ করে থাকে। প্রতিবেশি দেশ হিসেবে ভারতের সাথে সূচনা লগ্ন থেকে আজ অবধি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। কখনো এ সম্পর্ক নষ্ট হয়নি। ভবিষ্যতে এ সম্পর্ক আরো বাড়বে।

ভুটানের সাথে সম্পর্ক বৃদ্ধি প্রসঙ্গে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ভুটানও আমাদের প্রতিবেশি দেশ। তারা আমাদের মংলাবন্দরসহ কয়েকটি স্থলবন্দর ব্যবহার করতে চায়। আশা করি, প্রতিবেশি দেশ হিসেবে ভারত মধুর সম্পর্ক স্থাপনে সহায়তা করবে।

Reneta

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙুলী, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান।

অনুষ্ঠানে বাংলাদেশ-ভারতের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি বিনিময়ে গণমাধ্যমকে উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-বাংলাদেশ বন্ধুত্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT