চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান উত্তাপ বাড়াতে মাঠে ইমরান খান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রতীক্ষা শেষ। আর মাত্র কয়েকঘণ্টা পরেই সেই মহারণ। অ্যাশেজের পর বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত লড়াইগুলোর একটি। দুবাইতে এখন সব উত্তাপ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। যার উত্তাপ ছড়িয়ে পড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরেও।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পরে আবারও মুখোমুখি দুই প্রতিবেশী। মরুশহরে তাদের দেখা হচ্ছে প্রায় একযুগ পরে। যে ম্যাচ নিয়ে আগে থেকেই হুঙ্কার দিতে শুরু করেছে পাকিস্তান। দলটির অধিনায়ক সরফরাজ় আহমেদ অভিযোগ করেছেন, ভারত বাড়তি সুবিধা পাবে সব ম্যাচ দুবাইয়ে খেলবে বলে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তাদের বাধ্য হয়ে অনেক দূরের আবুধাবিতে খেলতে যেতে হবে।

সরফরাজের মতো পিছিয়ে নেই তার দুই পেসারও। হাসান আলি যেমন বলেছেন, ‘ভারতের দশটা উইকেট চাই আমার।’ নবাগত উসমান খানের মন্তব্য, ‘পাঁচ উইকেট নিতে চাই ভারতের বিরুদ্ধে।’

Banglabid

সময়ের সঙ্গে সঙ্গে উত্তাপ বাড়ছে। দুবাইয়ের ৪১-৪২ ডিগ্রির স্বাভাবিক তাপমাত্রা আরও চড়ে যেতে পারে, যদি সত্যিই ভারত-পাকিস্তান ম্যাচে দেখা যায় ইমরান খানকে। যিনি মরুভূমির দেশে অনেকবারই ভারতের বিপক্ষে খেলেছেন।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম সরকারি সফরে আবুধাবিতে যাচ্ছেন ইমরান খান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দলকে তাঁতাতে মাঠে যাবেন সাবেক অধিনায়ক।

তবে পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার এমাদ হামিদ বলেছেন, ‘আমরা জানি না, ইমরান মাঠে আসবেন কিনা। আবুধাবিতে আসছেন, এটুকু জানি।’

Reneta

প্রধানমন্ত্রীর মাঠে যাওয়া নিয়ে সরফরাজ আহমেদ বলেছেন, ‘ইমরান খান এলে দর্শকদের এবং আমাদের জন্য দারুণ ব্যাপার হবে।’

কিন্তু ইমরান খান গেলে স্টেডিয়ামজুড়ে যে গর্জনটা উঠবে, তা নিশ্চিতভাবেই ভারতীয় দর্শকদের চাপে ফেলবে বলে ধারণা করছেন সেদেশের ক্রিকেট বিশ্লেষকরা। এমনিতেই বিরাট কোহলি না খেলায় দুবাইয়ের প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাসে ভাটা পড়েছে, ম্যাচটা পাকিস্তানের দিকে ঝুলে বলেও কথা হচ্ছে। সেই আতঙ্কে তাদের কেউ কেউ যে কাজটা করেছেন, তা বেশ অভিনব। অনেক ভারতীয় ম্যাচের টিকিট বিক্রি করে দিয়েছেন।

ইতিহাস অবশ্য বলছে এশিয়া কাপে ভারত-পাকিস্তান পাল্লা দিয়ে জিতেছে। দশবারের মুখোমুখিতে পাঁচবার করে জিতেছে দুই দলই।

দুবাইয়ের গরমের সঙ্গে পাল্লা দিয়ে ম্যাচের উত্তাপ বাড়বে বুঝেই হয়ত বিশেষ একটা ব্যবস্থা করেছে সংযুক্ত আরব আমিরাত প্রশাসন। ভারত আর পাকিস্তানি দর্শকদের বসার জায়গা আলাদা করে দিয়েছে রং অনুযায়ী। ‘অরেঞ্জ জোন’ ভারতের, ‘গ্রিন জোন’ পাকিস্তানের। মাঠের বাইরে যত মেলামেশাই চলুক না কেন, মাঠের মধ্যে ভারত-পাকিস্তান দর্শকদের কোনো মিশ্রণ চায় না তারা। চায়না অপ্রীতিকর কিছু!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানএশিয়া কাপ-২০১৮ভারত-পাকিস্তান ম্যাচলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইয়েমেনে আরও ১০ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে

পরবর্তী

পর্যাপ্ত চিকিৎসকের অভাবে ঝিনাইদহে স্বাস্থ্য সেবা ব্যাহত

পরবর্তী

পর্যাপ্ত চিকিৎসকের অভাবে ঝিনাইদহে স্বাস্থ্য সেবা ব্যাহত

বিপন্ন নদীগুলো মহাপরিকল্পনায় নেয়ার আহ্বান পরিবেশবাদীদের

সর্বশেষ

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT