আন্তর্জাতিক

ভারতে রুপি বাতিল-বদল নিয়ে দাঙ্গা লাগার আশঙ্কা

ভারতে রুপি বাতিল-বদল নিয়ে দাঙ্গা লাগার আশঙ্কা

ভারত জুড়ে নতুন রুপি ঘিরে উত্তেজনা কমছে না। মুখোমুখি অবস্থানে ভারতের কেন্দ্রীয় সরকার ও সুপ্রিম কোর্ট। অবস্থা এতোই বেগতিক যেকোনো সময় ব্যাপক অরাজকতা কিংবা রাস্তায় দাঙ্গা লেগে যেতে পারে বলে কেন্দ্র সরকারের প্রতি সাবধানবাণী উচ্চারণ করেছেন সেদেশের সর্বোচ্চ আদালত।

পুরোনো রুপি বাতিলের ঘোষণার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ তুলে ধরে ভারতের প্রধান বিচারপতি টিএস ঠাকুর বলেছেন,‘ সমস্যা খুবই গুরুতর’।

তিনি বলেন,“ বুঝলাম ৫’শ এবং ১ হাজার রুপি বাতিল হয়েছে, কিন্তু প্রশ্ন হলো ১’শ রুপির নোটের কি হলো? আপনারা বললেন সমস্যা দ্রুতই কাটিয়ে ওঠা যাবে। অথচ এখন ২হাজার রুপির বেশি তোলাই যাচ্ছেনা। বলুনতো এটা কি টাকা ছাপানোর সমস্যার জন্য হচ্ছে?”

জবাবে সরকারের সর্বোচ্চ এক আইনকর্মকর্তা বলেন,‘ শুধু ছাপাতেই সমস্যা নয় বরং দেশজুড়ে ব্যাংকগুলোর লাখ-লাখ শাখায় এই রুপি পৌঁছে দিতে হচ্ছে। আপাতত দরিদ্র এবং স্বল্প আয়ের মানুষদেরকে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে’।

৮ নভেম্বর মঙ্গলবার মধ্যরাত থেকে ভারতে প্রচলিত ৫০০ এবং ১ হাজার রুপির নোট নিষিদ্ধ করা হয়। অপ্রত্যাশিতভাবেই দেশটির প্রধানমন্ত্রী নোরেন্দ্র মোদি বিশেষ এক ঘোষণায় এমন নির্দেশনা দেন।

ঘোষণায় মোদি বলেন, কালো টাকার হাত থেকে অর্থনীতিকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ জরুরি ছিলো।

বিষয়:নতুন রুপি ভারতে নতুন রুপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…