আন্তর্জাতিক

মন্ত্রীর গাড়ি থেকে কোটি টাকা জব্দ

মন্ত্রীর গাড়ি থেকে কোটি টাকা জব্দ

ভারত জুড়ে ৫০০ ও ১০০০ মূল্যমানের মুদ্রা (রুপি) বাতিল নিয়ে নানা কাণ্ডের মধ্যে মহারাষ্ট্রের সমবায় মন্ত্রী সুভাষ দেশমুখের প্রতিষ্ঠানের একটি গাড়ি থেকে ১ কোটি ৬ লাখ (৯১ লাখ রুপি) টাকা জব্দ করেছে স্থানীয় ওসমানাবাদ পৌরসভার কর্মীরা।

বাতিল হওয়া ১০০০ রুপির নোটের ওই ৯১ লাখ রুপি মন্ত্রীর সংস্থা লোকমঙ্গল গ্রুপের বলে জানা গেছে। গ্রুপটি একটি ব্যাংক, একটি চিনিকল ও দাতব্য সংস্থা পরিচালনা করে।

সামনে পৌরসভা নির্বাচন থাকায় আচমকা গাড়িতে তল্লাশি চালান পৌরকর্মীরা। তবে দেশমুখে দাবি করেছেন ওই মুদ্রা স্বচ্ছ এবং তার যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে।

উদ্ধারের পর মুদ্রাগুলো স্থানীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পরেই জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ও কংগ্রেস দেশমুখের পদত্যাগ দাবি করেছে। তাদের অভিযোগ, ওই মন্ত্রী কালো টাকা সরানোর চেষ্টা করছিলেন।

বিষয়:ভারতে নতুন রুপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…