অনৈতিকভাবে ব্যবসা পরিচালনার দায়ে অন্যতম আর্ন্তজাতিক কোম্পানি নেসলের ওপর ১’শ মিলিয়ন ডলার জরিমানা ধার্য করেছে ভারত সরকার। নেসলে কোম্পানি এর জনপ্রিয় ম্যাগি নুডুলস’র বিজ্ঞাপনে ভুল বার্তা প্রচার করে ভোক্তাদের ক্ষতি করেছে-এই অপরাধের জন্য নেসলের বিরুদ্ধে এই জরিমানা করা হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রয়ক সংস্থা কর্তৃক ম্যাগি নুডুল্স এ অতিরিক্ত মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেলে ভারতে নিষিদ্ধ হয়ে যায় এই নুডুলস। নেসলে মুম্বাই হাইকোর্টে তাদের পণ্য নিরাপদ বলে চ্যালেঞ্জ করে অভিযোগের বিরোধিতা করে। কিন্তু কোম্পানিটি একই সঙ্গে এর ৪’শ টন ম্যাগি নুডুল্স পুড়িয়ে ফেলেছে। ভোক্তাদের পক্ষ থেকে ন্যাশনাল কনসিউমার ডিসপুটস রিডরেসাল কমিশন(এনসিডিআরসি) নেসলের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করলে মুম্বাই কোর্ট নেসলেকে এই জরিমানার নোটিস পাঠিয়েছে। কিন্তু এই নোটিসের বিরুদ্ধে নেসলে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করতে পারবেনা বলে নেসলের এক কর্মকর্তা দিল্লির একটি গণমাধ্যমকে জানিয়েছেন। মুম্বাই হাইকোর্ট দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে চাইলেও ম্যাগির নমুনা পুনরায় পরীক্ষা করার কথা বলেন যা করতে নেসলে রাজি হয়েছে। কিন্তু এই নির্দেশে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সংস্থাটির আইনজীবী জানান, নেসলের জন্য তারা ভিন্ন নিয়ম অনুসরণ করবেনা। ভারতীয় সরকারের এই বড় অঙ্কের জরিমানার নির্দেশে টুইটারে আলোচনার ঝড় উঠেছে। সবার একই জিজ্ঞাসা, সরকার কি অর্থ ক্ষতিগ্রস্ত ভোক্তাদের মধ্যে বন্টন করবে কিনা?







