চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয় শিশুখাদ্য ‘সেরেলাক’ নিয়ে উঠে এলো ভয়ঙ্কর তথ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক সেমি লিড নিউজ, স্বাস্থ্য
A A
নেস্টলে সেরেলাক শিশুখাদ্য বিভিন্ন প্যাকেটে দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে শিশুখাদ্যের মধ্যে অন্যতম জনপ্রিয় হল সেরেলাক। সুইস ফুড অ্যান্ড বেভারেজ জায়ান্ট নেসলের তৈরি এই পণ্যটি বছরের পর বছর ধরে স্থান করে নিয়েছে শিশুদের খাদ্য তালিকায়। তবে এবার এই পণ্যটি নিয়ে উঠে এল ভয়ঙ্কর তথ্য।

এক গবেষণায় দেখা গেছে, নেসলে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারতসহ বেশ কিছু দেশ পণ্যটিতে চিনি ব্যবহার করে থাকে। যা শিশুর দেহের জন্য খুবই ক্ষতিকর।

দ্য সান জানিয়েছে, সুইজারল্যান্ডের অলাভজনক বেসরকারি সংগঠন পাবলিক আই ও ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্কের যৌথ গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেরেলাক নিয়ে।

Banglabid

প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন আয়ের দেশগুলোতে নেসলে শিশু ও ছোট বাচ্চাদের চিনির প্রতি আসক্ত করে তুলছে। বাংলাদেশ, নাইজেরিয়া, সেনেগাল, থাইল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো উন্নয়নশীল বা দরিদ্র দেশগুলোতেই এই প্রবণতা বেশি। সেরেলাক ছাড়াও জনপ্রিয় খাদ্য পণ্য নিডোতেও উচ্চ মাত্রার চিনি ব্যবহার করছে নেসলে। শিশুদের জন্য নিডোর যেসব পণ্য আছে তার সবগুলোতেই বাড়তি চিনি আছে। এসব দেশে চিনি ব্যবহার করলেও জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে তা করা হচ্ছে না।

পাবলিক আই প্রতিবেদনে নেসলেকে “দ্বৈত মানদণ্ড” বন্ধ করার আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া এবং থাইল্যান্ডের মতো দেশগলোতে সেরেলাকের প্রতিবার গ্রহণ করা খাবারের পরিমাণে ১.৬ থেকে ৬ গ্রাম পর্যন্ত চিনি পাওয়া গেছে।

Reneta

পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, শিশুরা অল্প বয়সে চিনির স্বাদে অভ্যস্ত হয়ে পড়লে পরবর্তী জীবনে তাদের মধ্যে বেশি চিনিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বাড়বে। যা স্থূলতা বা ডায়াবেটিসের মতো রোগের অন্যতম কারণ।

নেসলে আন্তর্জাতিক নির্দেশিকা লঙ্ঘন করে বিভিন্ন দেশে শিশুদের জন্য দুধ এবং সিরিয়াল পণ্যে চিনি ও মধু যোগ করে। কেবল এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোতেই তাদের এই প্রবণতা দেখা গেছে বলে উঠে এসেছে প্রতিবেদনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেসলেশিশুখাদ্য সেরেলাকসেরেলাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT