চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেসলের বিরুদ্ধে শিশুখাদ্যে চিনি মেশানোর অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত সুইস খাদ্যপণ্য প্রতিষ্ঠান নেসলের ইউরোপে বিক্রি হওয়া শিশুখাদ্য থেকে চিনি কমালেও আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার বাজারে বিক্রি হওয়া পণ্যে বাড়তি চিনি যোগ করছে বলে একটি এনজিওর প্রতিবেদনে এমন অভিযোগ ওঠেছে।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সুইসভিত্তিক বৈশ্বিক ন্যায়সংগঠন পাবলিক আই প্রকাশিত “হাউ নেসলে গেটস চিলড্রেন হুকড অন সুগার ইন লোয়ার-ইনকাম কান্ট্রিজ” শিরোনামের প্রতিবেদনে বলেছে, লাভের জন্য নেসলে শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে।

পাবলিক আই এবং ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক (আইবিএফএএন) যৌথ অনুসন্ধানের ফল তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার বাজারে নেসলের ৯৩ শতাংশ শিশুখাদ্যে বাড়তি চিনি পাওয়া গেছে। বিভিন্ন দেশে চিনি মেশানোর পরিমাণও ভিন্ন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, থাইল্যান্ডে নেসলে সিরিয়াল ব্র্যান্ড ‘সেরিল্যাক’-এ প্রতি সার্ভিংয়ে ছয় গ্রাম চিনি অর্থাৎ দেড়টি চিনি-ঘনক পাওয়া গেছে। ইথিওপিয়ায় ৫ দশমিক ২ গ্রাম এবং পাকিস্তানে ২ দশমিক ৭ গ্রাম চিনি যুক্ত সেরিল্যাক শিশুরা খেয়ে থাকে।

কিন্তু সুইজারল্যান্ড, জার্মানি বা যুক্তরাজ্যের মতো প্রধান ইউরোপীয় বাজারে সেরিল্যাক বিক্রি হয় কোনো বাড়তি চিনি ছাড়াই।

Reneta

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিউএইচও) শিশুদের (৩ বছরের কম বয়সী) খাদ্যে কোনো ধরনের চিনি বা মিষ্টি উপাদান না রাখার পরামর্শ দেয়। সংস্থার সতর্কতা শিশুকালে চিনির সংস্পর্শ ভবিষ্যতে মিষ্টির প্রতি আসক্তি তৈরি করতে পারে, বাড়ায় স্থূলতা ও বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি।

প্রতিবেদনে বলা হয়, নেসলে বিশ্বের শিশুখাদ্য বাজারের ২০ শতাংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, যার বার্ষিক বিক্রি প্রায় ৭০ বিলিয়ন ডলার। আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকায় প্রতিষ্ঠানটি আগ্রাসীভাবে প্রচার করে যে তাদের পণ্য শিশুদের সুস্থ বিকাশের জন্য অপরিহার্য।

কিন্তু পাবলিক আইয়ের মতে, অনুসন্ধানের বাস্তবতা অন্য চিত্র দেখায়।

পাবলিক আই ও আইবিএফএএন দাবি করেছে, নেসলেকে অবশ্যই এই অযৌক্তিক ও ক্ষতিকর দ্বৈত মানদণ্ড বন্ধ করতে হবে, যা নিম্ন আয়ের দেশগুলোতে স্থূলতার ঝুঁকি বাড়াচ্ছে এবং শিশুদের আজীবন মিষ্টিজাত পণ্যের প্রতি আকর্ষণ তৈরি করছে।

তবে নেসলে আগের মতো এবারও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নেসলের একজন মুখপাত্র অনুসন্ধানটিকে ভ্রান্তিপূর্ণ বলে অভিহিত করেছেন।

তিনি আরও বলেন, শিশুদের জন্য খাবারের স্বাদ উপযোগী করতে কিছুটা মিষ্টতা রাখা প্রয়োজন, যা অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট দেশের নিয়মকানুনের মধ্যে থেকেই এসব পণ্যের রেসিপি প্রস্তুত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চিনি মেশানোর অভিযোগনেসলেশিশুখাদ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT