আন্তর্জাতিক

ভারতে নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা হামলায় নিহত ৫

ভারতের নিরাপত্তা বাহিনীর গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নিরাপত্তা বাহিনীর গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, আহত ও নিহতের ছবি, দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের কাছেই গাড়িতে বোমা হামলায় ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।

এনডিটিভি তাদের প্রতিবেদনে বলছে: বিস্ফোরণের এ ঘটনায় মাওবাদীরা জড়িত রয়েছে। নিহত ও আহতরা সবাই ডিস্ট্রিক রিজার্ভ গার্ড (ডিআরজি) সদস্য।  স্থানীয় সময় বিকাল সোয়া চারটার দিকে কাহারগাও-কাদেনার সড়কে হামলা চালানো হয়। হামলাস্থল থেকে ক্যাম্প থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত।

ছত্তিশগড় ডিজিপি ডিএম আওয়াসতির জানিয়েছেন: মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শেষে ফেরার পথেই এ হামলার মুখে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) ৪৫ ব্যাটালিয়ন উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

বিষয়:নিহত বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…