চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ১৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কেরালা

ভারতের কেরালায় কোজিগোড় বিমানবন্দরে ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’র উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। নিহতদের মধ্যে উড়োজাহাজটির দুই পাইলটও রয়েছে।

গতকাল শুক্রবার রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে দুবাই থেকে আসা উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে দ্বিখণ্ডিত হয়ে যায়।

এনডিটিভি জানায়, ৩ ঘণ্টা প্রচেষ্টার পর আহত ১১২ জনকে উদ্ধার করে কোজিগড় ও মাল্লাপুরাম জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ১৯০ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। যাদের মধ্যে ১০ জন শিশুসহ ১৮৪ জন যাত্রী, দুইজন পাইলট ও চারজন কেবিন ক্রু।

‘বন্দে ভারত’ মিশনে এই উড়োজাহাজে আটকে পড়া ভারতীয়দের দুবাই থেকে ফিরিয়ে আনা হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজটি নামার সময় ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী বাহিনী এসে উদ্ধার কাজ চালায়।

Reneta

তবে আগুন না ধরায় বড় ধরণের প্রাণহানী থেকে রক্ষা পেয়েছেন অনেক আরোহী।

ফ্লাইট ট্র্যকিং ওয়েবসাইট ‘ফ্লাইটর‌্যাডার২৪’ দেখিয়েছে, শেষবার অবতরণের আগে আরও দুইবার অবতরণের চেষ্টা চালান পাইলট। এ জন্য উড়োজাহাজটি কয়েকবার চক্করও দেয় বিমানবন্দর ঘিরে। তারপরও শেষরক্ষা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উড়োজাহাজ বিধ্বস্তকেরালানিহতপাইলটভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আল জাজিরা

লেবাননের নাবাতিয়েহ শহর ঘিরে ফেলার চেষ্টা ইসরায়েলি সেনাবাহিনীর

মে ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্দা নামলো দুই দিনব্যাপী টরোন্টো বাংলা বইমেলার

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইবোলার দ্রুত বিস্তারে এমএসএফের উদ্বেগ, ডিআর কঙ্গোতে ২৪৬ জনের মৃত্যু

মে ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

মে ৩১, ২০২৬

দেশের বিখ্যাত ও গুণী ব্যক্তিদের অটোগ্রাফ সম্বলিত বই প্রকাশ করেছে ছোট্ট শিশু শারাবান তহুরা

মে ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT