জনপদ

ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন: ভারতে কোন অবৈধ বাংলাদেশি থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে।

মঙ্গলবার বিকেলে নগরীর আখালিয়ায় জকিগঞ্জ ব্যাটেলিয়ন (১৯ বিজিবি) আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন: ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশে অশান্তি হয়। কারণ ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, সেখানে অশান্তি হলে বাংলাদেশে অশান্তি দেখা দেয়। তাই ভারত কথা দিয়েছে এমন কিছু করবে না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হয়।

অনুষ্ঠানে প্রায় ১৭ কোটি টাকা মূল্যের অবৈধভাবে বাংলাদেশে আসা মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিষয়:ড. একে আব্দুল মোমেন মাদকদ্রব্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…