আন্তর্জাতিক

ভারতের ১০ বছর বয়সী সেই ধর্ষিতা শিশুটি মা হল

শিশুদের জন্য যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতা সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিবাদে অংশগ্রহণকারী শিশু ও তরুণরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের চণ্ডিগড়ে ধর্ষণের শিকার ১০ বছরের সেই শিশু একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় একটি হাসপাতালে অস্ত্রোপচারে মাধ্যমে সন্তান জন্ম দিয়ে কম বয়সে মা হয় শিশুটি। নবজাতক ও মা এখন ভালো আছে বলে একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছে।

সৎ বাবার দ্বারা ধর্ষণের ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। প্রথম দিকে শিশুটি বুঝতে না পাড়লেও পরে সে বিষয়টি পরিবারকে জানায়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসকরা  জানায়, পেটের শিশুর বয়স অনেক দিন হয়ে গেছে।

এ অবস্থায় শিশুটির পরিবার গর্ভপাত ঘটানোর আবেদন জানায়। কিন্তু ২৮ জুলাই ভারতের সুপ্রিম কোর্ট শিশুটির গর্ভপাতের আবেদন খারিজ করে দিলে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।

ভারতীয় আইনে মায়ের স্বাস্থ্যের কথা ভেবে গর্ভধারণের ২০ সপ্তাহ পর আর গর্ভপাতের অনুমতি দেয়া হয় না, যদি না ডাক্তার জানায় গর্ভপাত না করালে মায়ের জীবন ঝুঁকিতে থাকবে।

অবশেষে আজ শিশুটি সন্তান জন্ম দেয়। অকালে অর্থাৎ ৩৫ সপ্তাহে সন্তান জন্ম দেয়ার কারণে মা ও শিশুকে কমপক্ষে এক সপ্তাহ বা তার বেশি দিন হাসপাতালে থাকতে হবে। কেউ নবজাতকের দায়িত্ব না নেয়া পর্যন্ত একটি শিশু কল্যাণ সংস্থা তার দেখভাল করবে।

এদিকে ধর্ষণের দায়ে শিশুটির সৎ বাবা কারাগারে বিচার শুরুর অপেক্ষায় আছে।

বিষয়:ভারত ভারতে শিশু ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…