চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের স্বাধীনতা দিবসে বলিউড তারকাদের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
বিনোদন
A A

১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। আজকে দেশটিতে চলছে ৭২ স্বাধীনতা দিবস উদযাপন। ১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয় ভারত। আর এর পর থেকেই এই দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয়।

প্রতি বছরের মত এবছরও নানা আয়োজনের মধ্য দিয়ে ভারতে দিনটি পালিত হচ্ছে। আর সেই সাথে চলছে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা বিণিময়। তাতে পিছিয়ে নেই বলিউড তারকারাও। অমিতাভ বচ্চন থেকে শুরু করে রণবীর সিংসহ সকলেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

ভারতের স্বাধীনতা দিবসে উচ্ছ্বাস প্রকাশ করে বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন কাব্যিক ছন্দে সারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Banglabid

একাত্মবোধের বার্তা দিয়ে এদিন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সুনীল শেট্টি। একতাকেই তিনি একটা জাতির শক্তি বলে আখ্যায়িত করেছেন।

পিছিয়ে নেই আরেক সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমারও। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতি বছরই বলিউডে কোন না কোন ছবি মুক্তি পেয়ে থাকে, এরমধ্যে বেশ কয়েক বছর ধরে এদিনটিকে বেছে নিয়েছেন অক্ষয়। এবছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘গোল্ড ‘ ছবিটি। সেই সাথে ‘গোল্ড’-স্টার অক্ষয় এদিন দেশবাসীর উদ্দেশে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা।

স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বলিউড তারকা ফারহান আখতার। এদিন টুইটে ভারতবাসীকে একসঙ্গে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। সেই সাথে ভারতের ইতিহাস ঐতিহ্যের কথাও তুলে ধরেন তিনি।

Reneta

আগামী প্রজন্মকেই পৃথিবীর ভবিষ্যৎ আখ্যা দিয়ে স্বাধীনতা দিবসের বার্তা দিলেন অভিনেতা রনবীর সিং। সাথে তিনি একটি ছবিও পোস্ট করেছেন। অনেক গুলো শিশুর সাথে জাতীয় পতাকা হাতে প্রানচ্ছোল ভাবে দেখা যাচ্ছে তাকেও।

এছাড়াও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোশাল মিডিয়াতে আরো শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান, ইয়ামি গৌতম, মনীষা কৈরালা সহ আরো অনেকেই।

এবছর ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন ২টি ছবি মুক্তি পাচ্ছে। একটি অক্ষয় কুমার অভিনিত ‘গোল্ড’ অন্যটি জন আব্রাহাম অভিনিত ‘সত্যমেব জয়ত’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারঅমিতাভ বচ্চনফারহান আখতারবলিউডভারতের স্বাধীনতা দিবসরণবীর সিংসুনীল শেট্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় শোক দিবসে রিহ্যাবের দোয়া মাহফিল ও গণভোজ

পরবর্তী

প্রতারণা বন্ধে আসছে হজ আইন

পরবর্তী
হজ

প্রতারণা বন্ধে আসছে হজ আইন

ওয়েস্টমিনিস্টার

ওয়েস্টমিনিস্টার দুর্ঘটনা: সন্দেহভাজনের নাম প্রকাশ

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT